হোম > বাণিজ্য

অর্থবছরের শেষ দুই শনিবার কাস্টমস,ভ্যাট ও কর কার্যালয় খোলা থাকবে

অর্থনৈতিক রিপোর্টার

চলতি অর্থবছরের (২০২৪-২৫) শেষ দুই শনিবার অর্থাৎ ২১ জুন ও ২৮ জুন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং এর অধীন সব কাস্টমস, ভ্যাট ও আয়কর কার্যালয় খোলা থাকবে।

এসব কার্যালয় খোলা রাখার বিষয়ে আজ বুধবার এনবিআরের বোর্ড প্রশাসন-১ এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে। নোটিশে বলা হয়েছে, রাজস্ব আদায়ের স্বার্থে এবং ২০২৫-২৬ অর্থবছরের বাজেট কার্যক্রম চলমান রাখার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২ জুন আগামী অর্থবছরের বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ২২ জুন বাজেট চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

চলতি অর্থবছর এনবিআরের রাজস্ব আদায়ের মূল লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। পরবর্তীতে তা সংশোধন করে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা নির্ধারণ করা হয়। তবে সংশোধিত লক্ষ্যমাত্রা অর্জন করা নিয়ে সংশয় রয়েছে। গত এপ্রিল পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ২ লাখ ৭৮ হাজার ২৪২ কোটি টাকা। এ হিসাবে লক্ষ্য পূরণে বাকী দুই মাসে আদায় করতে হবে ১ লাখ ৮৫ হাজার কোটি টাকা। অর্থাৎ সংশোধিত লক্ষ্যের ৩৭ শতাংশের বেশি আদায় করতে হবে জাতীয় রাজস্ব বোর্ডকে। এমন পরিস্থিতিতেই আগামী অর্থবছরের (২০২৫-২৬) জন্য বাজেটে এনবিআরের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন

বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধিতে চাপে সাধারণ মানুষ

বন্ধ শিল্প চালুতে ২০ হাজার কোটি টাকার তহবিল, অর্থপাচারে জড়িতরা ঋণ পাবে না

চেয়ারম্যানের পর বিএসইসিতে তিন কমিশনার নিয়োগ

বিএসইসির চেয়ারম্যান হলেন মাসুদ খান

যে কারণে বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের হঠাৎ পদত্যাগ

এক ঘণ্টা কলমবিরতি পালনের কোনো নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের এমডি

বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ

টার্নওভার ভিত্তির পরিবর্তে আসছে সুনির্দিষ্ট ভ্যাট