হোম > বাণিজ্য

২০২৩ সালে কর ফাঁকি দুই লাখ ২৬ হাজার কোটি টাকা: সিপিডি

অর্থনৈতিক রিপোর্টার

২০২৩ সালে দুই লাখ ২৬ হাজার কোটি টাকা কর ফাঁকি হয়েছে বলে ধারণা করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সোমবার সিপিডির কার্যালয়ে বাংলাদেশের উত্তরণে কর্পোরেট আয়কর সংস্কারবিষয়ক ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরা হয়।

গবেষণা বলছে, কর ফাঁকির কারণে ২০২৩ সালে আনুমানিক দুই লাখ ২৬ হাজার ২৩৬ কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। এর মধ্যে প্রায় ৫০ শতাংশ হারিয়েছে কর্পোরেট কর ফাঁকির কারণে। ২০১১ সাল থেকে কর ফাঁকির পরিমাণ বেড়েছে। ২০১২ সালে তা বেড়ে দাঁড়ায় ৯৬ হাজার ৫০৩ কোটি টাকা। এবং ২০১৫ সালে তা এক লাখ ৩৩ হাজার ৬৭৩ কোটি টাকায় পৌঁছায়।

সিপিডির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট তামিম আহমেদ বলেন, ব্যক্তিগত আয়কর, কর্পোরেট কর এবং ভ্যাট ফাঁকির মাধ্যমে সরকারের রাজস্ব আয়ে এই ফাঁকির ঘটনা ঘটেছে। কর ফাঁকি রোধে ডিজিটালাইজেশনের ওপরে গুরুত্বারোপ করে প্রতিষ্ঠানটি বলছে, ডিজিটালাইজেশনই কর ফাঁকি রোধে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে।

অর্থনীতি নতুন পদ্ধতিতে শুরু করেছি: অর্থমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

সিএসইর কমোডিটি মার্কেট চালুর জট খুলছে

ক্রেতাশূন্য মার্কেটে দোকানিদের হাহাকার

সবজিতে স্বস্তি মিললেও মাছ-মুরগি-ডিমে অস্বস্তি

জেনেভায় বাংলাদেশের বিনিয়োগ উদ্যোগের প্রশংসা

চামড়া শিল্পে বড় সংস্কার পরিকল্পনা সরকারের

হাইটেক পার্কের প্রতিষ্ঠানের বিদেশি অর্থ পরিশোধে ছাড়

জামানত ছাড়া তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

আইডিআরএর উদ্যোগে ১৪.৫১ কোটি টাকার দাবি পরিশোধ