হোম > বাণিজ্য

আয়কর আইনের ইংরেজি গেজেট নোটিফিকেশন প্রকাশ

আতিকুর রহমান নগরী

বিদেশি বিনিয়োগকারী ও করদাতাদের সুবিধার্থে আয়কর আইনের ইংরেজি সংস্করণ প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার তা গেজেট আকারে প্রকাশ করা হয় বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশ বাতিল করে ২০২৩ সালে বাংলায় আয়কর আইন প্রণীত হয়। এরপর থেকেই আইনটির ‘অথেনটিক ইংলিশ টেক্সট’ প্রকাশের দাবি জানিয়ে আসছিলেন বিদেশি বিনিয়োগকারীরা।

আয়কর আইনের ইংরেজি না থাকায় বিদেশি বিনিয়োগকারীরা আইনের সঠিক ব্যাখ্যা ও অনুশীলনের বিষয়ে সংশয়ের মধ্যে থাকতেন এবং বিভিন্ন আইনি জটিলতার সম্মুখীন হতেন।

আয়কর আইনের ইংরেজি টেক্স সরকারী গেজেটে প্রকাশ হবার ফলে দেশি-বিদেশি বিনিয়োগকারীগণ আয়কর আইন সম্পর্কে স্বচ্ছ ব্যাখ্যা পাবেন বিধায় করদাতাগণের আস্থা অধিকতর বৃদ্ধি পাবে এবং আইন প্রয়োগের ক্ষেত্রে দ্ব্যর্থবোধকতা দূর করে স্বচ্ছতা ও সঠিকতা নিশ্চিত করা সম্ভব হবে।

অর্থনীতি নতুন পদ্ধতিতে শুরু করেছি: অর্থমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

সিএসইর কমোডিটি মার্কেট চালুর জট খুলছে

ক্রেতাশূন্য মার্কেটে দোকানিদের হাহাকার

সবজিতে স্বস্তি মিললেও মাছ-মুরগি-ডিমে অস্বস্তি

জেনেভায় বাংলাদেশের বিনিয়োগ উদ্যোগের প্রশংসা

চামড়া শিল্পে বড় সংস্কার পরিকল্পনা সরকারের

হাইটেক পার্কের প্রতিষ্ঠানের বিদেশি অর্থ পরিশোধে ছাড়

জামানত ছাড়া তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

আইডিআরএর উদ্যোগে ১৪.৫১ কোটি টাকার দাবি পরিশোধ