হোম > বাণিজ্য

প্রাইম ব্যাংক ও কোরাকল জিএমবিএইচ চুক্তি

স্টাফ রিপোর্টার

বাংলাদেশি শিক্ষার্থীদের জার্মানিতে উচ্চশিক্ষার উদ্দেশ্যে ভিসা প্রক্রিয়াকরণ আরও দ্রুত ও সহজতর করতে প্রাইম ব্যাংক পিএলসি. ও জার্মানির বিশ্বস্ত ব্লক্ড অ্যাকাউন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কোরাকল জিএমবিএইচ-এর মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি ব্যাংকের গুলশানে কর্পোরেট অফিসে এ সংক্রান্ত এক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রাইম ব্যাংক পিএলসি.-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ. চৌধুরী এবং কোরাকলের পক্ষে বাংলাদেশে প্রতিষ্ঠানটির পরিচালক ও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শেখ হাফিজ মঈন চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের হেড অব স্টুডেন্ট ব্যাংকিং আসাদ বিন রশিদ, চিফ ব্যাংকান্স্যুরেন্স অফিসার মিয়া মোহাম্মদ রাবিউল হাসান, প্রোডাক্ট ম্যানেজার ও বিজনেস লিড (স্টুডেন্ট ব্যাংকিং) নাফিস উদ্দিন মেহরানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অংশীদারিত্বের মাধ্যমে, প্রাইম ব্যাংক কর্তৃক প্রদত্ত SWIFT বার্তার ভিত্তিতে লেনদেনের দিনেই বা সর্বনিম্ন সময়ের মধ্যে কোরাকল জিএমবিএইচ ফান্ড প্রাপ্তির নিশ্চিতকরণ সনদ (Confirmation Certificate) ইস্যু করবে। জার্মান ভিসা ইন্টারভিউর জন্য এটি একটি পূর্বশর্ত, যা সাধারণত জার্মানির ব্লক্ড অ্যাকাউন্টে অর্থ জমা হওয়ার পরেই ইস্যু করা হয়।

এই কৌশলগত চুক্তির ফলে ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে ব্যাংকে যে বিলম্ব হয় সেটা দূর হবে এবং শিক্ষার্থী ও অন্যান্য ভিসা আবেদনকারীদের জন্য আরও দ্রুত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত হবে।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার