হোম > বাণিজ্য

ঈদের ছুটি শেষে রোববার খুলছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

অর্থনৈতিক রিপোর্টার

পবিত্র ঈদুল ফিতরের টানা নয় দিন ছুটি শেষে আগামীকাল রোববার ১০টায় সরকারি অফিস, আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার খুলছে। গত সোমবার মুসলিম উম্মাহর অন্যতম বড় উৎসব ঈদুল ফিতর সারাদেশে উদযাপিত হয়েছে।

এর আগে ঈদের ছুটি একদিন বাড়িয়ে ৬ দিন করার সিদ্ধান্ত নেয় সরকার। ফলে ঈদ উপলক্ষ্যে মার্চের ২৯ তারিখ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ছুটি ছিল। ২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি। অন্যদিকে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় সরকারি চাকরিজীবীরা ৩ এপ্রিলের পরের দুই দিন ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক বন্ধ পান।

সে ক্ষেত্রে সব মিলিয়ে টানা ৯ দিন ছুটি ভোগ করছেন সরকারি চাকরিজীবীরা। রোববার থেকে ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত। অফিস সূচি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

চার দফায় ভরিতে ৯৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম

দুই রপ্তানিকারকের চালানে গরমিল, রাজস্ব ফাঁকির পরিমাণ দেড় কোটি টাকা

ব্যাংকিং খাতে গ্রাহক সুরক্ষায় কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩ হাজার কোটি টাকার সুকুক ছাড়বে বাংলাদেশ ব্যাংক

এলডিসি উত্তরণের প্রস্তুতিতে রপ্তানি বহুমুখীকরণ আর ঐচ্ছিক নয়: ডিসিসিআই সভাপতি

২০০ প্রতিষ্ঠানের নতুন উদ্ভাবন নিয়ে টেক্সটাইল ইনোভেশন এক্সপো শুরু

ব্যাংকের সিএফও, সিটিও, কোম্পানি সচিবের যোগ্যতা নির্ধারণ

প্যাকিং মেশিনের ঘোষণায় এল সিগারেট তৈরির পুরো প্ল্যান্ট

মূলধারার বাজারে যাবে গ্রামের পণ্য

শীতের পোশাকে সেজেছে রাজধানীর বিপণিবিতান