হোম > বাণিজ্য

মধ্যপ্রাচ্যে বিপর্যয়ের জন্য নেতানিয়াহুকে দায়ী করলেন মেলেনশঁ

আমার দেশ অনলাইন

জ্যঁ-লুক মেলেনশঁ ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে বিপর্যয়ের জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে দায়ী করেছেন ফ্রান্সের বামপন্থী রাজনীতিক জ্যঁ-লুক মেলেনশঁ। তিনি বলেছেন, নেতানিয়াহুর কর্মকাণ্ডের কারণে মধ্যপ্রাচ্যে ‘বিপর্যয়কর ঘটনার ধারাবাহিকতা’ তৈরি হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি ইউরোপের নীতিগত নির্ভরতারও সমালোচনা করেছেন তিনি।

এক্সে দেওয়া এক পোস্টে মেলেনশঁ বলেন, ইরানের মিত্র হুতিদের বিজয় এবং সুয়েজ খালের প্রবেশপথের নিয়ন্ত্রণ নেওয়ার ঘটনা শুধু মধ্যপ্রাচ্যের স্থানীয় শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে না, এর প্রভাব আরও বিস্তৃত পরিসরে পড়বে।

তিনি বলেন, নেতানিয়াহু তার দেশ, তার মিত্র এবং মার্কিন সাম্রাজ্যের জন্য বিপর্যয়কর ঘটনার একটি ধারাবাহিকতা তৈরি করতে সফল হয়েছেন।

তিনি আরও বলেন, এর ফলে সরবরাহব্যবস্থায় যে বাধা তৈরি হয়েছে, তার বড় মূল্য ইউরোপীয় দেশগুলোকে দিতে হবে। নেতানিয়াহুর নীতির প্রতি ইউরোপের ‘নিঃশর্ত সমর্থন’ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি তাদের ‘নতিস্বীকারের’ ফল হিসেবেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

মেলেনশঁ আগামী বছরের ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন। নির্বাচিত হলে ফ্রান্সকে ন্যাটো থেকে প্রত্যাহার করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। ইসরাইল ও পশ্চিমা দেশগুলোর পররাষ্ট্রনীতির কঠোর সমালোচক হিসেবে পরিচিত এই ফরাসি রাজনীতিক। সূত্র: আল-জাজিরা

আল-আরাফাহ ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালককে পদত্যাগে বাধ্য করল বাংলাদেশ ব্যাংক

এমডিদের ১০০ নম্বরের কর্মদক্ষতা মূল্যায়ন করবে বাংলাদেশ ব্যাংক

সার বিতরণে অনিয়ম ঠেকাতে মাঠে গোয়েন্দারা

বিসিআইসির ঘাড়ে অতিরিক্ত ৬১ কোটি টাকার বোঝা

ডিম্যাট করা যাবে অ-তালিকাভুক্ত কোম্পানির শেয়ারও

বাংলাদেশে আরো ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

আবারও বাড়ল স্বর্ণের দাম

কমল স্বর্ণের দাম

রাষ্ট্রায়ত্ত চিনিকলের পুনরুজ্জীবনে সহায়তায় আগ্রহী পাকিস্তান

মূলধনী যন্ত্র আমদানি কমেছে ৩৩ শতাংশ