হোম > বাণিজ্য

স্বপ্ন মূল্যে স্বপ্নের সবজি

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

কৃষক থেকে ভোক্তা পর্যায়ে সবজি আসার পথে নানান কারণে ক্রেতাদের চড়া দামে কিনতে হয়। এমন অবস্থা থেকে উত্তরণের জন্য দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ সিদ্ধান্ত নিয়েছে সরাসরি কৃষকের কাছ থেকে সবজি কিনে তা সুলভ মূল্যে ক্রেতাদের কাছে বিক্রি করার।

স্বপ্ন কর্তৃপক্ষ জানিয়েছে যে মানিকগঞ্জ, বগুড়া-সহ বেশ কয়েকটি এলাকার কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য কিনছে স্বপ্ন। উদাহরণস্বরূপ, ২৯ ও ৩০ অক্টোবর ‘স্বপ্ন’-এর আউটলেটে গ্রাহকরা মাত্র ২৯ টাকায় পটল পাবেন, যেখানে খোলা বাজারে এক কেজি পটলের দাম ৬০–৮০ টাকা।

স্বপ্ন মূল্যে স্বপ্নের সবজি সুলভ মূল্যে ক্রেতাদের কাছে বিক্রি হচ্ছে । লাউ ৩৫ টাকা, মিষ্টি কুমড়া ৪৫ টাকা, শিম ৬০ টাকা, ঢেঁড়স ৫৫ টাকা, করলা ৫৫ টাকাসহ বেশ কয়েকটি সবজি খোলা বাজারের চেয়ে অনেক কম দামে ক্রেতাদের জন্য সুলভ মূল্যে স্বপ্ন আউটলেটে বিক্রি হচ্ছে ।

স্টক থাকা সাপেক্ষে স্বপ্ন ঢাকা, কুমিল্লা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জোনের আউটলেটে এই অফার প্রযোজ্য।

যে দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ

বড় মূলধনি ও অবকাঠামো কোম্পানিকে পুঁজিবাজারে আনতে শর্ত শিথিল

তাঁবু-আউটডোর পণ্যে রপ্তানির নতুন সম্ভাবনা বাংলাদেশের

আওয়ামী সংগঠনগুলোর উসকানিতে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছে

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিকে অপসারণ

সাবসিডিয়ারির ব্যবসা চালুর অনুমতি, ৮ প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিল বিএসইসি

সিএসইর কমোডিটি মার্কেট: নিবন্ধন সনদের নীতিগত অনুমোদন পেল ৬ ব্রোকারেজ হাউস

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে: বাণিজ্যমন্ত্রী

মঙ্গলবার থেকে ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

বন্ধ কারখানা চালুতে তহবিল, ঋণ বিতরণে গতি কম