হোম > বাণিজ্য

নির্বাচনে দায়িত্বপালনকারী ব্যাংকারদের পোস্টাল ব্যালটে নিবন্ধনের নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার

জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপালনকারী ব্যাংকারদের পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচনী দায়িত্বে নিয়োগ পাওয়ার পর অনতিবিলম্বে এ নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়।

সার্কুলারে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য আপনাদের ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীদের মধ্য থেকে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটারদের নিয়োগ পাওয়ার পর অনতিবিলম্বে ‘পোস্টাল ব্যালট বিডি’ অ্যাপে নিবন্ধন সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হলো।

দেশ এই প্রথম স্বশরীরে উপস্থিত না হয়েই পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও প্রবাসী বাংলাদেশি ও কয়েদিরা এতে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হলেও পোস্টাল ব্যালটে দিতে হবে আগামী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে।

জাবি আইবিএ’র প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন “জ্যাবস”-এর নতুন কমিটি ঘোষণা

টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দাম বাড়ল

নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ডের অর্থ

রাজনৈতিক চাপে পাচার হওয়া অর্থ উদ্ধার কার্যক্রম বন্ধ হবে না

ডলারের দাম বেড়েছে

গাকৃবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র হস্তান্তর

লোটো বাংলাদেশের বিশেষ ঈদ কালেকশন উন্মোচন

মেয়াদি থেকে বে-মেয়াদি ফান্ডে রূপান্তরে অনুমোদন

মার্চের ৯ দিনে রেমিট্যান্স এলো ১.৫২ বিলিয়ন ডলার

বাংলাদেশ ব্যাংকের কাছে ৩ হাজার কোটি টাকা চায় রিহ্যাব