হোম > বাণিজ্য

বৈষম্য বিরোধীর সঙ্গে বাজেট সাদৃশ্যপূর্ণ নয়: ড. ফাহমিদা খাতুন

অর্থনৈতিক রিপোর্টার

ছবি: আমার দেশ

যে স্পিরিট নিয়ে জুলাই অভ্যুথান হয়েছে তার সঙ্গে আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সাদৃশ্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। যার ফলে প্রবাসী ও রফতানি আয়ে বাণিজ্য ভারসাম্য রক্ষা করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পর্যালোচনায় তিনি এ মন্তব্য করেন। এ সময় সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম উপস্থিত ছিলেন।

ফাহমিদা খাতুন বলেন, ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক করমুক্ত আয়সীমা ৩ লাখ ৫০ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার কোটি টাকা করা হয়েছে। তবে এই করমুক্ত আয় সীমা ২০২৬–২৭ ও ২০২৭–২৮ অর্থবছর থেকে কার্যকর করার প্রস্তাব করা হয়েছে। তবে উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে লাগাম টেনে ধরতে ২০২৫-২৬ অর্থবছর থেকে করমুক্ত আয়সীমা কার্যকর হলে মূল্যস্ফীতি কমে আসতো। আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসলে বাজারে সাধারণ মানুষেরা স্বস্তি পাবে।

তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে ব্যক্তিখাতের বিনিয়োগ ২৩ থেকে ২৪ শতাংশ করা হয়েছে। গত কয়েক বছর ধরে এ খাতে বরাদ্দ আটকে আছে, যা উদ্বেগজনক। তবে সরকারিখাতে বিনিয়োগ বাড়ছে।

অর্থনীতি নতুন পদ্ধতিতে শুরু করেছি: অর্থমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

সিএসইর কমোডিটি মার্কেট চালুর জট খুলছে

ক্রেতাশূন্য মার্কেটে দোকানিদের হাহাকার

সবজিতে স্বস্তি মিললেও মাছ-মুরগি-ডিমে অস্বস্তি

জেনেভায় বাংলাদেশের বিনিয়োগ উদ্যোগের প্রশংসা

চামড়া শিল্পে বড় সংস্কার পরিকল্পনা সরকারের

হাইটেক পার্কের প্রতিষ্ঠানের বিদেশি অর্থ পরিশোধে ছাড়

জামানত ছাড়া তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

আইডিআরএর উদ্যোগে ১৪.৫১ কোটি টাকার দাবি পরিশোধ