হোম > বাণিজ্য

শুল্ক সংকট: যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ২৯ জুলাই

অর্থনৈতিক রিপোর্টার

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শুল্ক সংকট নিয়ে বাংলাদেশ আলোচনায় বসছে আগামী ২৯ জুলাই। আলোচনায় অংশ নিতে বাংলাদেশের প্রতিনিধি দলে থাকবেন চারজন। এরমধ্যে রয়েছেন- বাণিজ্য উপেদেষ্টা, বাণিজ্য সচিব ও মন্ত্রণালয়ের আরও দুইজন কর্মকর্তা।

বৃহস্পতিবার বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আমার দেশকে এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশের প্রতিনিধি দল আগামী ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছে। বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে চারজনের প্রতিনিধি দল এতে অংশ নেবেন।

এদিকে বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন দাবি করেছেন, দেশের স্বার্থ ক্ষুন্ন করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়টি ‘সম্পূর্ণ অবান্তর’ ।

বিভিন্ন মাধ্যমে কথা হচ্ছে, বাংলাদেশ নিজের স্বার্থ ক্ষুন্ন করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বা দেশটিকে বাড়তি সুবিধা দেওয়ার সুযোগ তৈরি করে দিচ্ছে- এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা বলেন, আমার এ বিষয়ে কোনো বক্তব্য নেই।

আপনার মতো আমিও একজন বাংলাদেশি। বাংলাদেশের স্বার্থ ক্ষুন্ন করে আমরা কেন কাজ করবো? এটি সম্পূর্ণ অবান্তর প্রশ্ন।

এ প্রসঙ্গে তিনি বলেন, যদি তা-ই হতো তাহলে তো আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ের দরকার হয় না। নির্দিষ্ট কোনো কিছু মেনে নিয়ে কাজটা করে ফেললেই হয়ে যায়। স্বার্থ ক্ষুন্ন করার প্রশ্ন এলে পরিশ্রমের দরকার নেই।

দেশের সব ব্যাংকের জন্য জরুরি নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকের খেলাপি কমলেও বেড়েছে জনতার

সবজির দাম কমলেও বেড়েছে মুরগি ও আমদানি মসলার দাম

ব্যাংক স্থাপনার ভাড়ার সর্বোচ্চ হার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

পদত্যাগ করলেন গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহ

তরুণ উদ্যোক্তা তৈরিতে একসঙ্গে কাজ করবে এসএমই ফাউন্ডেশন ও সেভ দ্য চিলড্রেন

‘অ্যাসাইকুডা সিস্টেম’র তথ্য ব্যবহার বাধ্যতামূলক করল এনবিআর

পাঁচ ব্যাংকের আমানতকারীদের বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান

অর্থনীতিতে গভীর সংকট তৈরির শঙ্কা বিশেষজ্ঞদের

বিউএফটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল