হোম > বাণিজ্য

পূবালীর পর এবার অগ্রণী ব্যাংকে হাসিনার দুই লকার জব্দ

অর্থনৈতিক রিপোর্টার

জুলাই আন্দোলনে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার আরও দুটি লকারের সন্ধান মিলেছে।

অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় এ দুটি লকারের সন্ধান পেয়েছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। লকার দুটির নাম্বার হচ্ছে ৭৫১ এবং ৭৫৩।

ইতোমধ্যে লকার দুটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবিব।

এদিকে অগ্রণী ব্যাংকের একই শাখায় শেখ হাসিনার নামে দুটি একাউন্টে ১ কোটি ৭৮ লাখ টাকা পাওয়া গেছে। এরমধ্যে সেভিংস একাউন্টে ১ কোটি ৬৩ লাখ টাকা এবং ১৫ লাখ টাকার এফডিআর।

এর আগে পূবালী ব্যাংকে শেখ হাসিনার নামে একটি লকার জব্দ করেছিল সিআইসি।

শনিবার দেশের সব ব্যাংক খোলা

বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম

গোডাউনে এলাচের পাহাড়, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনিয়ম-অব্যবস্থাপনা কমাতে ডিজিটালাইজেশনে জোর টিসিবির

রপ্তানির গতি বাড়াতে প্রণোদনার ৫০০ কোটি টাকা ছাড়

শুল্ক-অশুল্ক বাধা দূর হলে যুক্তরাজ্যে ১০ বিলিয়ন ডলারের রপ্তানি সম্ভব

সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, দেশে ভরি কত

ডিসেম্বরে চালু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার

সূচকের সামান্য উত্থান, কমেছে লেনদেন