হোম > বাণিজ্য

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ পেল ইসলামী ব্যাংক

আতিকুর রহমান নগরী

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তিন বিভাগে মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অর্জন করেছে। কার্ডের মাধ্যমে সর্বোচ্চ লেনদেনের জন্য ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড প্রিপেইড বিজনেস (ক্রস বর্ডার)’, ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ডেবিট বিজনেস (ক্রস বর্ডার)’ এবং ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ডেবিট বিজনেস (ডমেস্টিক)’ পুরস্কার অর্জন করেছে।

২০২৪-২৫ অর্থবছরের কার্যক্রমের ভিত্তিতে ২২ নভেম্বর ২০২৫ যুক্তরাষ্ট্রভিত্তিক কার্ড সেবাদাতা প্রতিষ্ঠান মাস্টারকার্ড ঢাকার রেডিসন ব্লু হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের উপস্থিতিতে ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরীর নিকট থেকে ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসেন অ্যাওয়ার্ডগুলো গ্রহণ করেন।

অনুষ্ঠানে মাস্টারকার্ডের সাউথ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগরওয়াল, কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামানসহ বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন ব্যাংক, ফিনটেক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

অর্থনীতি নতুন পদ্ধতিতে শুরু করেছি: অর্থমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

সিএসইর কমোডিটি মার্কেট চালুর জট খুলছে

ক্রেতাশূন্য মার্কেটে দোকানিদের হাহাকার

সবজিতে স্বস্তি মিললেও মাছ-মুরগি-ডিমে অস্বস্তি

জেনেভায় বাংলাদেশের বিনিয়োগ উদ্যোগের প্রশংসা

চামড়া শিল্পে বড় সংস্কার পরিকল্পনা সরকারের

হাইটেক পার্কের প্রতিষ্ঠানের বিদেশি অর্থ পরিশোধে ছাড়

জামানত ছাড়া তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

আইডিআরএর উদ্যোগে ১৪.৫১ কোটি টাকার দাবি পরিশোধ