হোম > বাণিজ্য

২০২৫ সালে এসেছে রেকর্ড ৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স

অর্থনৈতিক রিপোর্টার

সদ্য বিদায়ী ২০২৫ সালে দেশে রেমিট্যান্স প্রবাহের নতুন রেকর্ড হয়েছে। পুরো বছরে দেশে এসেছে মোট প্রায় ৩৩ বিলিয়ন মার্কিন ডলার। মূলত অর্থ পাচার কমে আসায় প্রবাসীরা তাদের আয় পাঠাতে বৈধ পথ বেছে নিয়েছেন। এর ফলে গত বছর নতুন রেকর্ডের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বৃহস্পতিবার প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের রেমিট্যান্স প্রবাহ আগের বছরের তুলনায় ২৩ দশমিক ৩৪ শতাংশ বেশি। ২০২৪ সালের পুরো বছর দেশে প্রবাসী আয় এসেছিল ২৬ দশমিক ৬০ বিলিয়ন ডলার।

২০২৫ সালের ডিসেম্বরে এসেছে ৩ দশমিক ২২ বিলিয়ন ডলার, যা এক মাসের রেমিট্যান্স হিসেবে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে গত বছরের মার্চে ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার। গত ডিসেম্বর মাসের রেমিট্যান্স প্রবৃদ্ধি আগের বছরের একই মাসের তুলনায় ২২ দশমিক ৩০ শতাংশ বেশি। ২০২৪ সালের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ৬৩ বিলিয়ন ডলার।

কর ফাঁকি রোধে স্বয়ংক্রিয় ইন্টিগ্রেটেড প্রোফাইল চালু করবে এনবিআর

নবায়নযোগ্য জ্বালানির প্রসারে উদ্যোক্তা তৈরির উদ্যোগ

অননুমোদিত ৩১ ঋণ অ্যাপ নিয়ে সতর্ক করল বিএফআইইউ

প্রণোদনা প্যাকেজে ৪১ হাজার কোটি টাকা দেবে ১৭ ব্যাংক

খেলাপি ঋণ আদায়ে একীভূত ৫ ব্যাংকের ১০ হাজার মামলা

রেমিট্যান্স-রিজার্ভে স্বস্তি ফিরলেও অর্থনীতির সংকট কাটেনি

দুই লাখ ৮৪ হাজার কোটি টাকার ঋণ পরিশোধের চাপে সরকার

টেকসই জ্বালানি নিরাপত্তার মহাপরিকল্পনা করেছে সরকার

স্বর্ণ চোরাচালানের নিরাপদ করিডর, হোতারা অধরা

একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা সেপ্টেম্বর থেকে প্রয়োজনীয় টাকা তুলতে পারবেন