হোম > বাণিজ্য

তিন দিনের সফরে ঢাকায় মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল

আতিকুর রহমান নগরী

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপ করা ২০ শতাংশ পাল্টা শুল্কের বিষয়ে আলোচনা করতে রোববার ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিন দিনের এ সফরে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ।

ঢাকা সফরকালে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদলটি বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং পররাষ্ট্রসচিবের সঙ্গেও বৈঠক করবে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআরের সঙ্গে এর আগে অনুষ্ঠিত আলোচনা থেকে একটি প্রাথমিক খসড়া চুক্তি তৈরি হয়েছে।

ঢাকায় সফরের সময় উভয় পক্ষের মধ্যে এই খসড়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো দায়িত্ব পান গত ২১ জানুয়ারি। এর ২ মাস পর গত ২ এপ্রিল বিশ্বের ৭০ দেশের পণ্যের জন্য বিভিন্ন হারে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। অনেকেই ট্রাম্পের এ ঘোষণাকে একধরনের ‘বাণিজ্যযুদ্ধ’ বলে সমালোচনা করেন।

প্রথমে গত ২ এপ্রিল বাংলাদেশের পণ্যের ওপর আরোপ করা হয় ৩৭ শতাংশ পাল্টা শুল্ক। তবে এ ঘোষণা তিন মাসের জন্য স্থগিত রাখা হয়। পরে ৮ জুলাই তা কমিয়ে ৩৫ শতাংশ করেন মার্কিন প্রেসিডেন্ট। বর্তমানে গড়ে ১৫ শতাংশ শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করে বাংলাদেশ। নতুন পাল্টা শুল্ক ২০ শতাংশ করায় মোট শুল্কহার দাঁড়িয়েছে ৩৫ শতাংশ।

দেশের সব ব্যাংকের জন্য জরুরি নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকের খেলাপি কমলেও বেড়েছে জনতার

সবজির দাম কমলেও বেড়েছে মুরগি ও আমদানি মসলার দাম

ব্যাংক স্থাপনার ভাড়ার সর্বোচ্চ হার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

পদত্যাগ করলেন গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহ

তরুণ উদ্যোক্তা তৈরিতে একসঙ্গে কাজ করবে এসএমই ফাউন্ডেশন ও সেভ দ্য চিলড্রেন

‘অ্যাসাইকুডা সিস্টেম’র তথ্য ব্যবহার বাধ্যতামূলক করল এনবিআর

পাঁচ ব্যাংকের আমানতকারীদের বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান

অর্থনীতিতে গভীর সংকট তৈরির শঙ্কা বিশেষজ্ঞদের

বিউএফটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল