হোম > বাণিজ্য

আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৮ হাজার

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

দেশের বাজারে টানা তৃতীয় দফা কমানোর পর আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। আগের দিন এ দাম ছিল ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা।

বৃহস্পতিবার সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বাড়ায় স্থানীয় বাজারে স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৫ হাজার ৬৫৭ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৭৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ পরিস্থিতির পর থেকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। এর প্রভাবে দেশের বাজারেও দামের ওঠানামা অব্যাহত আছে। আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি আউন্স স্বর্ণ ৪ হাজার ৫৩৭ ডলারে লেনদেন হচ্ছে।

এর আগে গত ৩০ জানুয়ারি আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।

বিশ্ববাজারে দামের ঊর্ধ্বগতির কারণে গত মাসের শেষ দিকে দেশের বাজারেও স্বর্ণের দামে বড় ধরনের বৃদ্ধি দেখা যায়। ২৯ জানুয়ারি বাজুস এক দফায় ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ায়। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম হিসেবে রেকর্ড হয়।

অকালবন্যায় বোরো বিপর্যয়, চালের বাজারে চাপের শঙ্কা

বেসরকারি খাতে বিনিয়োগে খরা, মন্থর জিডিপি

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

সুদহার কমানো নিয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ভিন্নমত

এসএমই প্লাটফর্মে ট্রেডিংয়ে নূন্যতম ৩০ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে

আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী

দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১ জুলাই থেকে সব রাজস্বপ্রাপ্তি এ-চালানে ট্রেজারি অ্যাকাউন্টে জমা দিতে হবে

কারসাজি করে ডলারের দর বাড়ানো যাবে না: গভর্নর

কার্ড থেকে এমএফএসে অ্যাড মানিতে নতুন নির্দেশনা