হোম > বাণিজ্য

ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স পেল গ্রামীণ টেলিকম

অর্থনৈতিক রিপোর্টার

গ্রামীণ টেলিকমের সহযোগী প্রতিষ্ঠান ‘সমাধান সার্ভিসেস লিমিটেড’কে বাংলাদেশে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে প্রতিষ্ঠানটি এখন থেকে ‘সমাধান’ নামে দেশে ই-ওয়ালেট বা ক্যাশবিহীন ডিজিটাল ওয়ালেট সেবা দিতে পারবে।

গত সোমবার বাংলাদেশ ব্যাংক পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট ২০২৪ এর অধীনে প্রতিষ্ঠানটিকে লাইসেন্স দেওয়া হয়। সমাধান সার্ভিসেস লাইসেন্সের জন্য প্রথম আবেদন করে ২০২১ সালের ১৬ নভেম্বর। কোম্পানিটি অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ার শর্ত পূরণ করলেও বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সময় নেয়।

প্রক্রিয়াটির সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, গত বছরের ২৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংক এনওসি মঞ্জুর করে। এতে সমাধান সার্ভিসেসের পিএসপি লাইসেন্স পাওয়ার পথ সুগম হয়।

সমাধান সার্ভিসেসের পরিচালনা পর্ষদে নয়জন সদস্য রয়েছেন, যাদের বেশিরভাগই গ্রামীণ টেলিকম মনোনীত। কোম্পানির চেয়ারম্যান এম শাহজাহান গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ইলেকট্রনিক পেমেন্ট এবং লেনদেন নিষ্পত্তির সুযোগ দেয় পিএসপি। বর্তমানে বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্সপ্রাপ্ত পিএসপি’র সংখ্যা আটটি। এর মধ্যে রয়েছে আইপে সিস্টেমস, ডি মানি বাংলাদেশ এবং রিকার্সন ফিনটেক।

অর্থনীতি নতুন পদ্ধতিতে শুরু করেছি: অর্থমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

সিএসইর কমোডিটি মার্কেট চালুর জট খুলছে

ক্রেতাশূন্য মার্কেটে দোকানিদের হাহাকার

সবজিতে স্বস্তি মিললেও মাছ-মুরগি-ডিমে অস্বস্তি

জেনেভায় বাংলাদেশের বিনিয়োগ উদ্যোগের প্রশংসা

চামড়া শিল্পে বড় সংস্কার পরিকল্পনা সরকারের

হাইটেক পার্কের প্রতিষ্ঠানের বিদেশি অর্থ পরিশোধে ছাড়

জামানত ছাড়া তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

আইডিআরএর উদ্যোগে ১৪.৫১ কোটি টাকার দাবি পরিশোধ