হোম > বাণিজ্য

রিজার্ভ ২২ বিলিয়ন ডলার ছাড়াল

অর্থনৈতিক রিপোর্টার

এক বছর আট মাস পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে আবারও ২২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। গত ২০২৩ সালের আগস্টে রিজার্ভ ছিল ২৩ দশমিক ২৫ বিলিয়ন ডলার। এরপর রিজার্ভ ২২ বিলিয়ন ডলারের কাছাকাছি গেলেও তা অতিক্রম করেনি। রেমিট্যান্স বৃদ্ধির ফলে রিজার্ভ বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গত মার্চ মাসে দেশে ৩২৯ কোটি ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। সেই ধারাবাহিকতা চলতি মাসেও ধরে রেখেছে। চলতি মাসের ২৬ দিনে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ২৭ বিলিয়ন ডলার। প্রবাসী আয় আসার ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে সুখবর দিল বাংলাদেশ ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী গ্রস রিজার্ভ ছিল ২২ দশমিক ০৪ বিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার