হোম > বাণিজ্য

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.৮০ বিলিয়ন ডলার

আতিকুর রহমান নগরী

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩২.৮০ বিলিয়ন ডলার। তবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুসারে, বাংলাদেশের নিট রিজার্ভ বর্তমানে ২৮.১১ বিলিয়ন ডলার।

বুধবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে, চলতি অর্থবছরের ডিসেম্বর মাসের ২৩ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ১৩.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ ব্যাংক প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে, এ সময় দেশে ২ হাজার ৫৩১ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ২ হাজার ২৩২ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে মোট ১৫ হাজার ৫৬৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৩ হাজার ৩৭০ মিলিয়ন ডলার।

সংকটাপন্ন বেসিক ব্যাংক রক্ষায় সরকারের রোডম্যাপ

গ্যাস সংকটে তলানিতে সারের মজুত

বিডা, বেজা ও পিপিপিএ একীভূত হয়ে গঠিত হলো ‘ইনভেস্ট বাংলাদেশ’

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে মার্কিন ট্রেজারি কর্মকর্তাদের সাক্ষাৎ

কৃষি খাতে ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন ঋণ বিতরণে ৪২ ব্যাংকের চুক্তি

আগস্টের ১৯ দিনে রেমিট্যান্স এলো ২ বিলিয়ন ডলার

খেলাপি ঋণ নিয়ে রূপালী ব্যাংকের ব্যাখ্যা

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৩৮৪৯ টাকা

জ্বালানি সংকটে রপ্তানি খাতে বড় ধাক্কা, ৬৩ বিলিয়ন ডলারের লক্ষ্য চ্যালেঞ্জে

কৃষিতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, এগিয়েছে তিন বড় উদ্যোগ