হোম > বাণিজ্য

নিয়ম ভেঙে ইসলামী ব্যাংকে অনলাইনে সভা করার অনুমতি বাংলাদেশ ব্যাংকের

বাধা গ্রাহক ফোরামের

অর্থনৈতিক রিপোর্টার

২০২৪ সালের সেপ্টেম্বরে ব্যাংকগুলোতে ভার্চুয়াল সভা বাতিল করে বাংলাদেশ ব্যাংক। তবে নিজেদের সেই নিদের্শনা উপেক্ষা করে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের যোগদানের উদ্দেশ্য ডাকা পরিচালনা পর্ষদের সভা অনলাইনে করার অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। তবে গ্রাহকদের চাপে সেই সভাটি হয়নি। ইসলামী ব্যাংক সরেজমিন অবস্থান করে এমন চিত্র দেখা গেছে।

জানা যায়, ঈদের আগে শেষ কর্মদিবস ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান বাংলাদেশ ব্যাংকের পরামর্শে পদত্যাগ করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা স্বতন্ত্র পরিচালক ছিলেন। একই দিন রাত নয়টায় আওয়ামী লীগ সরকারের পতনের পর কর্মকর্তাদের চাপের মুখে পদত্যাগ করা ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়। বাংলাদেশ বাংক তাকে এই পদে নিয়োগ দেয়।

এর প্রতিবাদে ঈদের ছুটির মধ্যে দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করে আসছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে আমানতকারীরা। এর ধারাবাহিকতায় আজকের সমাবেশে ডাকা হয়।

এমন পরিস্থিতিতে আজ দুপুর আড়াইটায় ব্যাংকটির প্রধান অফিসে পরিচালনা পর্ষদের সভা ডাকা হয়। এতে নতুন চেয়ারম্যানের সভাপতিত্ব করার কথা। তবে গ্রাহক ফোরামের চাপে সেই সভাটি হয়নি। এরপর ইসলামী ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে অনলাইনে সভা করার অনুমতি দেয় বাংলাদেশ ব্যাংক।

এমডির অফিসে অবস্থান করে দেখা গেছে, কিছু পুলিশ কমকর্তা এমডিকে অনলাইনে সভা করার জন্য বলে। তবে এর প্রতিবাদে গ্রাহকেরা এমডির কক্ষের সামনে বিক্ষোভ করতে থাকে। তবে এখন পর্যন্ত সভাটি করতে পারেনি ব্যাংকটি।

সেখানে গ্রাহক ফোরামের নেতারা সাংবাদিকদের বলেন, পুলিশ ও ডিবির কর্মকর্তারা অনলাইনে সভা করার জন্য এমডিকে চাপ প্রয়োগ করছেন। ঠিক একইভাবে ২০১৭ সালে ব্যাংকটি দখল করা হয়েছিল। তাদের চেষ্টা প্রতিহত করা হবে বলে তারা ঘোষণা দেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এখনো আন্দোলন চলছে। তারা চেয়ারম্যানের বাতিলের পাশাপাশি এস আলমকে দেশে ফিরিয়ে এনে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফিরিয়ে আনার দাবি জানান। এছারা আগামীকাল সারা দেশের সকল শাখার সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

এদিকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের জানান, একটি রাজনৈতিক দল ইসলামী বাংকের বিভিন্ন সিদ্ধান্তে হস্তক্ষেপ করছে। কোন ব্যাংকে রাজনৈতিক প্রভাব মেনে নেওয়া হবে না। সড়কে আন্দোলন করে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তে কোন পরিবর্তন আনা যাবে না।

এএস

শুল্ক-অশুল্ক বাধা দূর হলে যুক্তরাজ্যে ১০ বিলিয়ন ডলারের রপ্তানি সম্ভব

সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, দেশে ভরি কত

ডিসেম্বরে চালু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার

সূচকের সামান্য উত্থান, কমেছে লেনদেন

নগদ লভ্যাংশ বিধিমালা লঙ্ঘনে শাস্তির সিদ্ধান্ত বিএসইসির

নন-কটন পোশাক রপ্তানিতে সক্ষমতা বাড়াচ্ছে বাংলাদেশ

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময়সীমা বৃদ্ধি

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী