হোম > বাণিজ্য

ন্যাশনাল ব্যাংকের ৬৪৪ কোটি টাকা আত্মসাতে দুই মামলা

স্টাফ রিপোর্টার

জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ন্যাশনাল ব্যাংক থেকে মরিয়ম কনস্ট্রাকশন লিমিটেড ও দি ভিউ হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের নামে ৬৪৪ কোটি ৩৪ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে ২টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। প্রথম মামলায় ১৩ জন এবং অপর মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে। ৎ

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

এক মামলায় আসামিদের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের গুলশান শাখা অবৈধভাবে ৩০০ কোটি টাকা ঋণ নিয়ে পরে সুদ-আসলসহ ৫৮৩ কোটি ১৩ লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

এ মামলার আসামিরা হলেন, মরিয়ম কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলম আহমেদ, পরিচালক বাবু হরিদাস বর্মন, পরিচালক, ন্যাশনাল ব্যাংকের সাবেক ডিএমডি ও সাবেক ব্যবস্থাপক আরীফ মো. শহীদুল হক, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এস এম বুলবুল, এম এ ওয়াদুদ, সাবেক ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোসতাক আহমেদ।

এ ছাড়া ব্যাংকটির সাবেক পরিচালক ও সিকদার পরিবারের সদস্য রন হক সিকদার, রিক হক সিকদার, পরিচালক মোয়াজ্জেম হোসেন, সাবেক স্বতন্ত্র পরিচালক এ কে এম এনামুল হক শামীম, সাবেক পরিচালক খলিলুর রহমান, সাবেক পরিচালক জাকারিয়া তাহের ও সাবেক পরিচালক মাবরুর হোসেনকে আসামি করা হয়েছে।

এদিকে দি ভিউ হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের নামে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের কুয়াকাটা শাখা ৪০ কোটি টাকা ঋণ নিয়ে সুদাসলে ৬১ কোটি ২১ লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগে ১১ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে।

এ মামলায় দি ভিউ হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক নাহিদ সারওয়ার, পরিচালক মোস্তফা মঈন সারওয়ার, ন্যাশনাল ব্যাংকের এমডি চৌধুরী মোসতাক আহমেদ, প্রিন্সিপাল অফিসার ও কুয়াকাটা শাখা ব্যবস্থাপক (চাকুরিচ্যুত) রুমি ইমরোজ রশিদ, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাহ্ সৈয়দ আব্দুল বারী, সাবেক পরিচালক মনোয়ারা সিকদার, খলিলুর রহমান, মোয়াজ্জেম হোসেন, রিক হক সিকদার, মাবরুর হোসেন এবং সাবেক স্বতন্ত্র পরিচালক নাঈমুজ্জামান ভূইয়া।

প্রধানমন্ত্রীর পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে বিএসইসির সভা

রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

বিইউএফটিতে দিনব্যাপী নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

দেড় মাস পর ফের রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার

গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে আটোমেশন নিয়ে কর্মশালা

জ্বালানি সংকটের মধ্যে বিপিসিতে বড় রদবদল

ভ্যাট-নির্ভর রাজস্ব আয়ের পরিকল্পনা, লক্ষ্য ৩ লাখ ১০ হাজার কোটি

বাজার থেকে ফের ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

ভারতের বন্ড বাজার ক্ষতিগ্রস্ত, সতর্ক বিদেশি বিনিয়োগকারীরা

১৪ দিনে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৬০৭ মিলিয়ন ডলার