হোম > বাণিজ্য

খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী হিসেবে ৫ প্রতিষ্ঠান নিয়োগ

অর্থনৈতিক রিপোর্টার

খেলাপি ঋণ আদায় কার্যক্রম দ্রুততর করতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে পাঁচটি প্রতিষ্ঠানকে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এসব প্রতিষ্ঠান ঋণগ্রহীতা ও ঋণদাতার (ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি) মধ্যে সমঝোতার মাধ্যম হিসেবে কাজ করবে।

রোববার বাংলাদেশ ব্যাংক থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। তালিকাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠান হলো—বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিআইএসি), সিটিজেনস অল্টারনেটিভ ডিসপুট রেজোল্যুশন হাউস, হুদহুদ সলিউশনস পিএলসি, লবিং অ্যান্ড দ্য ল (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড ও মার্স ফিন্যান্সিয়াল অ্যান্ড লিগ্যাল কনসালট্যান্সি লিমিটেড।

গত ২০ আগস্ট বাংলাদেশ ব্যাংক প্রকাশিত বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) জন্য মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তিকরণ-সংক্রান্ত নীতিমালার আওতায় এই তালিকা প্রকাশ করা হয়েছে। নীতিমালার অধীনে গত ৮ সেপ্টেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর মোট ২৩টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই ও মূল্যায়ন শেষে ন্যূনতম যোগ্যতা অর্জনকারী পাঁচটি প্রতিষ্ঠানকে চূড়ান্ত করা হয়েছে।

শর্ত অনুযায়ী, এই তালিকাভুক্তির মেয়াদ আগামী তিন বছর পর্যন্ত কার্যকর থাকবে। মেয়াদ শেষ হওয়ার অন্তত ৯০ দিন আগে নবায়নের আবেদন করতে হবে এবং প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত নিয়ম অনুসারে বার্ষিক প্রতিবেদন জমা দিতে হবে। শর্ত বা নির্দেশনা পালনে ব্যর্থ হলে কিংবা যুক্তিসংগত কারণে বাংলাদেশ ব্যাংক যেকোনো সময় কোনো প্রতিষ্ঠানের তালিকাভুক্তি স্থগিত বা বাতিল করতে পারবে। এ ছাড়া মধ্যস্থতা কার্যক্রম আরও বিস্তৃত করতে শিগগিরই দ্বিতীয় পর্যায়ে আরও যোগ্য প্রতিষ্ঠান তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

পাঁচ বছরে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের

অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ

বাজার নিয়ন্ত্রণে টিসিপির সঙ্গে টিসিবির পাঁচ বছরের সমঝোতা স্মারক স্বাক্ষর

তেল-গ্যাস কিনতে রক্তক্ষরণ হচ্ছে, আরো কিছুদিন প্রবৃদ্ধি কম থাকবে: অর্থমন্ত্রী

সংশোধিত বাজেটে ব্যয়ের অঙ্ক বাড়ছে

সংশোধিত বাজেটে ব্যয়ের অঙ্ক বাড়ছে

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে হিসাবরক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী

শিগগিরই টেক্সটাইল শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা হবে

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সংস্কার ও বিকল্প অর্থায়নে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি: অর্থমন্ত্রী

এলএনজিতে ভর্তুকি দিতে গিয়ে আর্থিক চাপে রাষ্ট্র: অর্থ উপদেষ্টা