হোম > বাণিজ্য

শিগগিরই টেক্সটাইল শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা হবে

সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিএমএ

অর্থনৈতিক রিপোর্টার

টেক্সটাইল শিল্পের শ্রমিকদের জন্য শিগগিরই নতুন ও যুগোপযোগী নিম্নতম মজুরি কাঠামো ঘোষণা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। শনিবার বিটিএমএর সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাত একে অপরের পরিপূরক হিসেবে রপ্তানি বাণিজ্যে অনন্য ভূমিকা রাখছে। সম্প্রতি তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরি কাঠামো চূড়ান্ত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রাথমিক বস্ত্রশিল্পের শ্রমিকদের জন্যও একটি ন্যায্য, বাস্তবসম্মত ও যুগোপযোগী মজুরি কাঠামো নির্ধারণের প্রক্রিয়া শুরু করেছে বিটিএমএ। এ লক্ষ্যে সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নিম্নতম মজুরি বোর্ডের সঙ্গে সংগঠনটির সমন্বয় ও যোগাযোগ অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালে ঘোষিত এই খাতের মজুরি কাঠামো ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

বিটিএমএ উদ্বেগ প্রকাশ করে জানায়, নতুন মজুরির দাবিতে কিছু কারখানায় শ্রমিকদের একটি ক্ষুদ্র অংশ বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াসে লিপ্ত রয়েছে, যেখানে একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধন রয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। সংবাদমাধ্যমের বরাতে সংগঠনটি উল্লেখ করে যে, শিল্প খাতে সৃষ্ট অরাজকতার কারণে বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের একটি বিপুল অঙ্কের ক্রয়াদেশ ইতোমধ্যে অন্যত্র স্থানান্তরিত হয়েছে, যা দেশের অর্থনীতির জন্য নেতিবাচক। যে বিষয়ে সরকার ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নিয়েছে, তা নিয়ে উৎপাদন ব্যাহত করাকে ‘আত্মঘাতী’ হিসেবে অভিহিত করেছে বিটিএমএ।

এই পরিস্থিতিতে শিল্পের স্বার্থে সংশ্লিষ্ট খাতের শ্রমিক, শ্রমিক সংগঠন ও মালিকপক্ষকে ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি। নির্ধারিত সময়ের আগেই একটি ভারসাম্যপূর্ণ মজুরি কাঠামো প্রণয়নে সবার সহযোগিতা কামনা করে বিটিএমএ বলছে, আসন্ন নতুন কাঠামোটি শ্রমিকদের কাছে যৌক্তিক ও গ্রহণযোগ্য হবে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সংস্কার ও বিকল্প অর্থায়নে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি: অর্থমন্ত্রী

এলএনজিতে ভর্তুকি দিতে গিয়ে আর্থিক চাপে রাষ্ট্র: অর্থ উপদেষ্টা

চামড়াশিল্পের উন্নয়নে ৫ হাজার কোটি টাকার তহবিল চায় লেদার ফাউন্ডেশন

মজুরির বাড়তি ব্যয় পোশাকশিল্পের ক্রেতাদের সঙ্গে সমন্বয়ের আহ্বান বিজিবিএর

কাস্টমস ও এনবিআর নিয়ে ‘নেতিবাচক’ কথা শুনতে হয়: অর্থমন্ত্রী

দুই লাখের ঘর পেরোল স্বর্ণের ভরি

গোদাগাড়ীতে উঠছে শীতকালীন টমেটো, দাম না পেয়ে হতাশ কৃষক

মূল্যস্ফীতি কমায় আগামীতে কমতে পারে সুদহার: গভর্নর

বিপিসির ৮ কোম্পানি কমে হচ্ছে ৫, একীভূত হচ্ছে মেঘনা-যমুনা

বাংলাদেশ থেকে ভারতে পোশাকের অর্ডার সরাচ্ছে বৈশ্বিক ব্র্যান্ডগুলো