হোম > বাণিজ্য

আকিজ বশির ক্যাবলের আনুষ্ঠানিক যাত্রা শুরু

অর্থনৈতিক রিপোর্টার

বাংলাদেশের বৈদ্যুতিক তার ও ক্যাবল শিল্পে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আকিজ বশির গ্রুপ। বৃহস্পতিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ডটির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হেলাল আহমেদ, হেড অব বিজনেস, কেবলস অপারেশনস মোহাম্মদ ওমর ফারুকসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধন অনুষ্ঠানে খোরশেদ আলম জানান, আকিজ বশির গ্রুপের বিশ্বাসযোগ্যতা ও আধুনিক উৎপাদন সক্ষমতার ভিত্তিতে আকিজ বশির কেবলস্ আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের চাহিদা পূরণে মানসম্মত বৈদ্যুতিক তার ও পাওয়ার কেবলের পোর্টফোলিও নিয়ে বাজারে প্রবেশ করেছে।

তিনি আরও বলেন, আকিজ বশির কেবলস খুব শিগগিরই বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ও বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে। নিজস্ব শোরুমভিত্তিক সারাদেশব্যাপী বিতরণ নেটওয়ার্কের মাধ্যমে ব্র্যান্ডটি নিরাপদ, নির্ভরযোগ্য ও ভবিষ্যৎ উপযোগী ইলেকট্রিক পণ্য সরবরাহ করে বাংলাদেশের ঘরবাড়ি, শিল্প ও অবকাঠামো খাতে নিরাপদ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উন্নত প্রযুক্তিতে নির্মিত দেশের প্রথম ৩-লেয়ার ইনসুলেটেড কেবল উন্মোচনের মাধ্যমে ব্র্যান্ডটি বাজারে প্রবেশ করেছে, যা বৈদ্যুতিক নিরাপত্তায় নতুন এক মানদণ্ড স্থাপন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পিওর কপার দ্বারা তৈরি এবং ৩-লেয়ার ইনসুলেশন প্রযুক্তিতে প্রস্তুত এই কেবল সর্বোচ্চ ১০৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহনশীল, যা আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে নিরাপদ ও দীর্ঘস্থায়ী বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে সহায়ক হবে।

এতে আরও বলা হয়, উদ্বোধনের প্রথম দিন থেকেই দেশজুড়ে ৩২টি নিজস্ব সেলস সেন্টার ও ডিলার-ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের মাধ্যমে কার্যক্রম শুরু করেছে আকিজ বশির কেবলস, যা সারাদেশে পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করবে। “Confidence Within” ট্যাগলাইন নিয়ে যাত্রা শুরু করা ব্র্যান্ডটি নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও দীর্ঘমেয়াদি পারফরম্যান্সে তাদের অঙ্গীকারের প্রতিফলন ঘটাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, কর্পোরেট সহযোগী এবং শিল্প সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।

শুল্ক-অশুল্ক বাধা দূর হলে যুক্তরাজ্যে ১০ বিলিয়ন ডলারের রপ্তানি সম্ভব

সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, দেশে ভরি কত

ডিসেম্বরে চালু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার

সূচকের সামান্য উত্থান, কমেছে লেনদেন

নগদ লভ্যাংশ বিধিমালা লঙ্ঘনে শাস্তির সিদ্ধান্ত বিএসইসির

নন-কটন পোশাক রপ্তানিতে সক্ষমতা বাড়াচ্ছে বাংলাদেশ

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময়সীমা বৃদ্ধি

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী