হোম > বাণিজ্য

ব্যাংক হলিডে বুধবার, বন্ধ থাকবে লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার

ব্যাংক হলিডে উপলক্ষে বুধবার (৩১ ডিসেম্বর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কোনো ধরনের লেনদেন হবে না। এছাড়া দেশের প্রধান দুই পুঁজিবাজার-ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের ছুটির তালিকা থেকে জানা গেছে, প্রতি বছর ১ জুলাই ও ৩১ ডিসেম্বর-এই দুইদিন ব্যাংক হলিডে পালিত হয়। আর্থিক প্রতিবেদন চূড়ান্ত ও বার্ষিক হিসাব সমাপ্ত করার লক্ষ্যে এ ছুটি নির্ধারণ করা হয়েছে।

এ সময় ব্যাংকের নিজস্ব দাপ্তরিক কার্যক্রম চলমান থাকে। আর্থিক হিসাব মেলানোর প্রয়োজনে সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকে। তবে কোনো গ্রাহক লেনদেন সম্পন্ন করা হয় না।

ব্যাংক হলিডেতে বাংলাদেশ ব্যাংকও কোনো ব্যাংকের সঙ্গে কিংবা ব্যাংক ও গ্রাহকের মধ্যে লেনদেন পরিচালনা করে না। তবে গ্রাহকরা নির্ধারিত সীমার মধ্যে এটিএম কার্ড ব্যবহার করে অর্থ উত্তোলন করতে পারবেন।

অন্যদিকে, পুঁজিবাজারে শেয়ার কেনাবেচার নিষ্পত্তি ব্যাংকের মাধ্যমে হওয়ায় হলিডেতে লেনদেন স্থগিত থাকে। সে অনুযায়ী আজ ডিএসই ও সিএসইতে শেয়ার লেনদেন বন্ধ থাকবে। তবে পুঁজিবাজারে দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে।

আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণে সরকারের সহযোগিতা চায় বিজিবিএ

ঋণখেলাপি হওয়ায় আলী আফজালকে রিহ্যাব সভাপতির পদ থেকে অব্যাহতি

তিন মাসে কোটিপতি ব্যাংক হিসাব বাড়ল ৫ হাজার

১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার

পণ্য আমদানিতে মূল্যঝুঁকি কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ সুবিধা চালু

এমডিদের কর্মদক্ষতা মূল্যায়ন করবে বাংলাদেশ ব্যাংক

শেয়ারবাজারে বড় দরপতনে সূচক নামল সাড়ে ৫ হাজারের নিচে

শেয়ারবাজার প্রায় অকার্যকর, ভালো কোম্পানি তালিকাভুক্তির বিকল্প নেই

অস্তিত্বের সংকটে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক

পূর্ণাঙ্গ পর্ষদ-এমডি ছাড়াই চলছে ইসলামী ব্যাংক