হোম > বাণিজ্য

আগামী মাসে ৩.৫ বিলিয়ন ডলার সহায়তা পাবে বাংলাদেশ

সংবাদ সম্মেলনে গভর্নর

অর্থনৈতিক রিপোর্টার

আন্তর্জাতিক ঋণদাতা সংস্থা থেকে আগামী জুন মাসের মধ্যে সাড়ে তিন বিলিয়ন ডলার ঋণ পাবে বাংলাদেশ। বুধবার বাংলাদেশ ব্যাংকের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

আহসান এইচ মনসুর বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ। একই মাসে বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, জাইকা, এআইআইবি ও ওপেক থেকে আরও ২ দশমিক ২০ বিলিয়ন ডলারের ঋণ পাবো। এতে রিজার্ভ পরিস্থিতি আরও শক্তিশালী হবে।

এ সময় তিনি ডলার রেট বাজারভিত্তিক চালুর ঘোষণা দেন। গভর্নর বলেন, ডলার রেট বাজারভিত্তিক করার জন্য অপেক্ষা করেছি। এখন আমাদের বাজার ভিত্তিক করার সময় এসেছে। কারণ এখন প্রবাসী আয় ভালো আসছে, রিজার্ভও স্থিতিশীল, উন্নতি হয়েছে লেনদেন ভারসাম্যের। তবে ডলার বাজারভিত্তিক হলে যেকোনো দামে কিনবে তা হবে না।

মনসুর বলেন, ডলার রেট এখন যে জায়গায় আছে, তার আশেপাশেই থাকবে। ১৪০-১৫০ টাকা হবে এটার কোনো যুক্তি নেই। বাংলাদেশের ডলার রেট এদেশের নিয়ম অনুযায়ী ঠিক হবে। অন্যদেশের কথায় এখানে ডলার রেট ঠিক হবে না। বাজারে ডলারের যথেষ্ট সরবরাহ আছে। ডলার বাজার স্থিতিশীল রাখার জন্য ৫০ কোটি ডলারের তহবিল গঠন করার কথাও জানান গভর্নর।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার