হোম > বাণিজ্য

সঞ্চয়পত্রের সিস্টেম জালিয়াতি : তিনজনের অ্যাকাউন্ট জব্দ, নিরাপত্তা জোরদার

অর্থনৈতিক রিপোর্টার

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের সঞ্চয়পত্র রক্ষণাবেক্ষণ সিস্টেমে জালিয়াতি করে অর্থ আত্মসাতের ঘটনায় সন্দেহভাজন তিনটি ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

গতকাল বুধবার এ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ব্যাংকের গঠিত তদন্ত কমিটি।

একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের সঞ্চয়পত্র কেনাবেচায় যুক্ত তিন কর্মকর্তার কম্পিউটার জব্দ করা হয়েছে। এ ছাড়া সঞ্চয় অধিদপ্তরের এনএসসি সিস্টেমের নিরাপত্তা আরো জোরদার করতে বলা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে কেনা একটি সঞ্চয়পত্রের বিপরীতে ২৫ লাখ টাকা তুলে নিয়ে গেছে জালিয়াত চক্র। গ্রাহক অগ্রণী ব্যাংকের প্রেস ক্লাব শাখার অ্যাকাউন্টের বিপরীতে এ সঞ্চয়পত্র কেনেন।

তবে গত সোমবার গ্রাহকের অনুমতি ছাড়াই তার সঞ্চয়পত্রের সঙ্গে যুক্ত অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট পরিবর্তন করে এনআরবিসি ব্যাংকের দিনাজপুর উপশাখায় আরিফুর রহমান নামের এক ব্যক্তির অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। ওই দিনই ব্যাংকটির শ্যামলী শাখা থেকে পুরো অর্থ তুলে নেন আরিফুর রহমান। একই প্রক্রিয়ায় ডাচ-বাংলা ব্যাংকের একটি হিসাবে ৩০ লাখ এবং এনআরবি ব্যাংকের মাধ্যমে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র ভাঙিয়ে তুলে নেয়ার চেষ্টা হয়। তবে বাংলাদেশ ব্যাংকের নজরে এলে তারা তা আটকে দেয়।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী আমার দেশকে বলেন, ‘কীভাবে জালিয়াতি হয়েছে, তা উদ্ঘাটনের চেষ্টা চলছে। যে তিনটি অ্যাকাউন্টে টাকা গেছে, তাদের চিহ্নিত করে মামলা করা হবে। মতিঝিল থানায় মামলার জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক।’

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন

বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধিতে চাপে সাধারণ মানুষ

বন্ধ শিল্প চালুতে ২০ হাজার কোটি টাকার তহবিল, অর্থপাচারে জড়িতরা ঋণ পাবে না

চেয়ারম্যানের পর বিএসইসিতে তিন কমিশনার নিয়োগ

বিএসইসির চেয়ারম্যান হলেন মাসুদ খান

যে কারণে বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের হঠাৎ পদত্যাগ

এক ঘণ্টা কলমবিরতি পালনের কোনো নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের এমডি

বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ

টার্নওভার ভিত্তির পরিবর্তে আসছে সুনির্দিষ্ট ভ্যাট

দেশের প্রত্যেক মানুষের কথা চিন্তায় রেখে বাজেট দেওয়া হবে