হোম > বাণিজ্য

মে পর্যন্ত রাজস্ব আদায় ৩ লাখ ২৭ হাজার ৭৮২ কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার

চলতি অর্থবছরের (২০২৪-২০২৫) এগার মাসে এনবিআর লক্ষ্যমাত্রার ৮৩.১০ শতাংশ রাজস্ব আদায় করেছে। এ সময়ে রাজস্ব আহরণে ৩ লাখ ৯৪ হাজার ৪৬৫ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে ৩ লাখ ২৭ হাজার ৭৮২ কোটি টাকা।

চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের রাজস্ব আহরণ অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের সভাপতিত্বে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশ নিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, চলতি অর্থবছরের শেষ সময়ে সবার লক্ষ্য যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। এ ক্ষেত্রে টার্গেট ভিত্তিক রাজস্ব আদায়ের ওপর তিনি জোর দেন। বকেয়া আদায়ের জন্য বিশেষ উদ্যোগ নিতে পরামর্শ দেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব বেশি আদায় করা মানে দেশের ঋণ কমিয়ে আনতে সহায়তা করা। তিনি রাজস্ব আদায় বাড়াতে গোয়েন্দা কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন। অর্থবছরের বাকি দিনগুলোতে রাজস্ব আহরণ বাড়াতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার