হোম > বাণিজ্য

১ জুন থেকে বাজারে পাওয়া যাবে নতুন ডিজাইনের টাকা

অর্থনৈতিক রিপোর্টার

নতুন ১০০০ টাকা ও ৫০ টাকার নোট

বাংলাদেশ ব্যাংক আগামী ১ জুন নতুন ডিজাইন ও আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্যযুক্ত ২০, ৫০ এবং ১০০০ টাকার নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রাকৃতিক স্থাপনাসমূহ’ শীর্ষক এই নতুন সিরিজের নোটগুলো ধাপে ধাপে বাজারে পাওয়া যাবে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নতুন ডিজাইনের নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত নোটগুলোও চালু থাকবে। নতুন ডিজাইনের নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তীতে অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে। এসব নোটে বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষর থাকবে।

১০০০ টাকার নোট: নতুন ১০০০ টাকার নোটে থাকবে জাতীয় স্মৃতিসৌধ এবং সংসদ ভবনের ছবি।

৫০ টাকার নোট: নতুন ৫০ টাকার নোটে থাকবে জাতীয় জাদুঘরের ছবি এবং বাংলাদেশ ব্যাংক ভবনের ছবি।

নতুন ২০ টাকার নোট

২০ টাকার নোট: নতুন ২০ টাকার নোটে থাকবে পাহাড়পুর বৌদ্ধবিহার এবং নওগাঁর ঐতিহাসিক স্থানসমূহের ছবি।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার