হোম > বাণিজ্য

প্রস্তাবিত বাজেটে বিদ্যুতের দাম বাড়ছে না

বাজেট ২০২৫-২৬

বিশেষ প্রতিনিধি

বিদ্যুৎ উৎপাদন ব্যয় ১০ শতাংশ কমানোর ঘোষণা দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী অর্থ বছরে বিদ্যুতের দাম না বাড়ানোর ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সোমবার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশ করেন। এতে মোট ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে, যা জিডিপির ১২ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে পরিচালনসহ অন্যান্য খাতে মোট ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, ‘নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি অর্থনীতি সচল রাখতে জ্বালানির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং একই সঙ্গে তা যথাসম্ভব সাশ্রয়ী রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে নীতিগতভাবে আমরা বিদ্যুতের মূল্য আপাতত না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

উপদেষ্টা বলেন, ‘আমরা বিদ্যুৎ ক্রয় চুক্তিগুলোও পর্যালোচনা করছি এবং বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমাতে এনার্জি অডিট করার উদ্যোগ নিয়েছি। এ বছরের মধ্যেই অভ্যন্তরীণ উৎস থেকে ৬৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করার এবং ২০২৮ সালের মধ্যে স্থানীয় কূপ থেকে অতিরিক্ত ১৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’

২.১ লাখ টন সার কিনবে সরকার

যমুনা সার কারখানায় ফের উৎপাদন শুরু

৬ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে বড় লাফ

এনবিআর ভেঙে দুই বিভাগ বাস্তবায়নে অনিশ্চয়তা

রিজার্ভ ফের ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল

বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি আরো তলানিতে

বাজার থেকে ৪ বিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

আরো বাড়ল এলপিজির দাম, সন্ধ্যা থেকে কার্যকর

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি ৯ ফেব্রুয়ারি

জানুয়ারিতে রেমিট্যান্স বেড়েছে ৪৫ শতাংশ