হোম > বাণিজ্য

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করার অঙ্গীকার বামা ও বিএসএর

অর্থনৈতিক রিপোর্টার

দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে একে অপরের পরিপূরক হিসাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বামা) ও বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশন (বিএসএ)। বামা সভাপতি ও কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে এ অঙ্গীকার ব্যক্ত করা হয়।

গত শনিবার বিসিএ কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিসিএ চেয়ারম্যান মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসএর সিনিয়র সহ-সভাপতি শেখ আব্দুল হালিম।

সভায় বক্তারা বলেন, দেশের কৃষকদের হাতে মানসম্মত ও সাশ্রয়ী কৃষি উপকরণ পৌঁছে দিতে এবং আমদানি নির্ভরতা কমিয়ে স্থানীয় উৎপাদন বৃদ্ধিতে আমরা সম্মিলিতভাবে কাজ করে যাবো। কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দেশের অ্যাগ্রোকেমিক্যাল শিল্প নতুন উচ্চতায় পৌঁছেছে। তার নেতৃত্বে দেশীয় শিল্প ও আধুনিক কৃষি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংবর্ধনায় কেএসএম মোস্তাফিজুর রহমান বলেন, এই সম্মান শুধু আমার একার নয়, এটি পুরো কৃষি খাতের।

নিয়োগ-ছাঁটাই প্রক্রিয়া সঠিক কি না তদন্তে বাংলাদেশ ব্যাংকের কমিটি

টানা ৮ মাস কমার পর রপ্তানি আয় বেড়েছে ৩৩ শতাংশ

আরও বাড়ল দেশের রিজার্ভ

১৩১ তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নেই

আয়কর রিটার্ন কী? নতুন করদাতাদের জন্য সম্পূর্ণ গাইড

জ্বালানি সংকটে শিল্পে বিপর্যয়

আমিরাতের ওপেক ত্যাগ নিয়ে চ্যালেঞ্জের মুখে সৌদি

চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড

বিভিন্ন দেশ কেন স্বর্ণের মজুত গড়ছে

যুদ্ধের কারণে জ্বালানির দাম বাড়তে পারে ২৪ শতাংশ