হোম > বাণিজ্য

আইডিআরের চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন নাদিয়া নিভিন

স্টাফ রিপোর্টার

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের পর আইডিআরএ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত এক পরিচিতি সভায় তিনি বীমা খাতের আধুনিকায়ন এবং ঝুঁকি-ভিত্তিক তদারকি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় তিনি বলেন, দেশের বীমা খাতকে আরও শক্তিশালী ও টেকসই করতে প্রচলিত পরিপালন-ভিত্তিক তদারকি ব্যবস্থা থেকে ঝুঁকি-ভিত্তিক তদারকি ব্যবস্থায় উত্তরণ প্রয়োজন। ।

মীর নাদিয়া নিভিন বলেন, একটি প্রতিষ্ঠানের সার্বিক সফলতা এবং একটি খাতের টেকসই উন্নয়নের জন্য সুস্পষ্ট ও দীর্ঘমেয়াদি ভিশন থাকা অত্যন্ত জরুরি। সেই ভিশন বাস্তবায়নে প্রতিষ্ঠান, নিয়ন্ত্রক সংস্থা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

নতুন চেয়ারম্যান আরও বলেন, বীমা খাতের উন্নয়নে দাবি নিষ্পত্তির সক্ষমতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতকরণ এবং কার্যকর নিয়ন্ত্রণ ও তদারকি ব্যবস্থার বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব লক্ষ্য অর্জনে আইডিআরএ আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন নিয়ন্ত্রক কাঠামো গড়ে তুলতে কাজ করবে।

পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিব নাজমা মোবারেক। অনুষ্ঠানে এফআইডি অতিরিক্ত সচিব জনাব মো. সাঈদ কুতুব,আইডিআরএর সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সদস্য প্রশাসন জনাব মো. ফজলুল হক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

কর নয়, উৎপাদন বাড়িয়ে রাজস্ব আহরণে জোর দেবে সরকার

ব্যাংক খাতে ১.৩৬ লাখ কোটি টাকা লোকসান

আবারও বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

ইরানের ওপর গুলি-বোমা হামলার হুমকি, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

হরমুজ খুলে দেওয়ায় ধীরে ধীরে ঘুরে দাঁড়াবে তেলের বাজার: আইইএ

তিন বছরের মধ্যে সুদ পরিশোধ না করলে আয় হিসেবে গণ্য হবে

ইউরোপে তিন মাসে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ

৪ লাখ কোটি টাকার খেলাপি ঋণে পুনঃতফসিল সুবিধা

সংকট কাটিয়ে স্বাভাবিক হচ্ছে ইসলামী ব্যাংক