হোম > বাণিজ্য

খালেদা জিয়ার মৃত্যুতে এফবিসিসিআইয়ের শোক

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

মঙ্গলবার এক শোক বার্তায় এফবিসিসিআই প্রশাসক আবদুর রহিম খান বলেন, বাংলাদেশে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান ও দীর্ঘ সংগ্রাম জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। তার মৃত্যুতে জাতি একজন সৎ ও দেশপ্রেমিক নেত্রীকে হারাল। তার দীর্ঘ সংগ্রাম ও আপসহীন নেতৃত্বে জাতি সবসময় মুক্তির অনুপ্রেরণা পেয়েছে। ব্যবসায়ী সমাজ তাকে বিভিন্ন ক্রান্তিলগ্নে পাশে পেয়েছে।

এফবিসিসিআই বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছে। মহান আল্লাহ তাকে বেহেশত নসিব করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার শক্তি ও সাহস দান করুন।

এআই খাতে বড় বিনিয়োগ বিশ্ববাজার ব্যবস্থা ধ্বংস করতে পারে

স্থগিত বিও অ্যাকাউন্ট খুলে দেওয়ার সিদ্ধান্ত বিএসইসির

কমার্স ব্যাংকের চেয়ারম্যানসহ দুই পরিচালকের পদত্যাগ

প্রিমিয়ার ও বাংলাদেশ কমার্স ব্যাংকে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ

আমদানির ডলারের দর বেড়ে ১২৫ টাকা

অনিবাসী বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক

কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক

বাণিজ্য সুরক্ষায় এফটিএ চূড়ান্ত করার তাগিদ

ব্যাংকে নতুন ঋণ প্রস্তাব তলানিতে

বন্ড সুবিধার অপব্যবহার: দুই প্রতিষ্ঠানের ১০২ কোটি টাকা রাজস্ব ফাঁকি উদ্ঘাটন