হোম > বাণিজ্য

ভারতীয় কোম্পানির সঙ্গে ২ কোটি ১০ লাখ ডলারের চুক্তি বাতিল করলো বাংলাদেশ

স্টাফ রিপোর্টার

শেখ হাসিনার ক্ষমতা থেকে অপসারণের পর থেকে দুই পক্ষের মধ্যে টানাপোড়েন সম্পর্কের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি কোম্পানির সঙ্গে ২ কোটি ১০ লাখ মার্কিন ডলার মূল্যের এক চুক্তি বাতিল করেছে বাংলাদেশ।

জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা হারানোর এক মাস আগে ভারতের গার্ডেন রিচ শিপবিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসই) এর সাথে টাগবোটের জন্য চুক্তি করেছিল বাংলাদেশ নৌবাহিনী।

শুক্রবার ভারতের একাধিক সংবাদমাধ্যমের খবরে এই চুক্তি বাতিলের তথ্য জানানো হয়েছে।

ভারতের সংবাদমাধ্যম বলছে, চুক্তির আওতায় কলকাতা-ভিত্তিক ওই প্রতিরক্ষা কোম্পানির কাছ থেকে নৌবাহিনীর জন্য ২ কোটি ১০ লাখ ডলারের টাগ বোর্ড কেনার কথা ছিল বাংলাদেশের।

শনিবার ভারত তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা দেয়। এরপরই বাংলাদেশের পক্ষ থেকে নৌবাহিনীর টাগ বোট কেনার ক্রয়াদেশ বাতিলের সিদ্ধান্ত আসল বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

ইন্ডিয়া টুডে'র প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ 'গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড' (জিআরএসই) এর সঙ্গে করা ২ কোটি ১০ লাখ ডলারের (প্রায় ১৮০ কোটি টাকা) অর্ডার বাতিল করেছে।

জিআরএসই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি পাবলিক সেক্টর সংস্থা, যারা নৌযান নির্মাণ ও মেরামতের কাজ করে থাকে। প্রতিষ্ঠানটি ভারতীয় নৌবাহিনী ও কোস্ট গার্ডের জন্য কাজ করে।

স্টক এক্সচেঞ্জে জিআরএসই জানিয়েছে, 'বাংলাদেশ সরকার অর্ডারটি বাতিল করেছে।'

হিন্দু বিজনেস লাইনের প্রতিবেদন অনুযায়ী, 'দুই পক্ষের আলোচনার পর চুক্তিটি বাতিল হয়েছে।'

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, জিআরএসই-কে একটি ৮০০ টনের উন্নত মহাসাগরগামী টাগবোট নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল। জাহাজটি ৬১ মিটার লম্বা, ১৫.৮০ মিটার চওড়া, ৪.৮০ মিটার ড্রাফট ও ৬.৮০ মিটার গভীরতা সম্পন্ন হওয়ার কথা ছিল।

এটি উচ্চ ক্ষমতার টানার ব্যবস্থা নিয়ে তৈরি হতো। এছাড়া জাহাজটির সামনে ৭৬ টন ও পেছনে ৫০ টন বলার্ড পুল ক্ষমতা এবং কমপক্ষে ১৩ নট গতিসম্পন্ন হওয়ার কথা ছিল।

এই জাহাজটির কাজ ছিল দূরপাল্লার টানার কাজ, ডকিং সহযোগিতা, উদ্ধার অভিযান, উদ্ধার কাজ, অগ্নিনির্বাপণ এবং সাগরে সীমিত দূষণ নিয়ন্ত্রণ।

চুক্তিটি জুলাই ২০২৪-এ ঢাকায় জিআরএসই এবং বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে স্বাক্ষরিত হয়।

এই চুক্তিটি ভারত কর্তৃক ২০২৩ সালে কার্যকর করা ৫০ কোটি ডলারের প্রতিরক্ষা ঋণের অধীনে সম্পাদিত প্রথম বড় প্রকল্প ছিল।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার