হোম > বাণিজ্য

সরকারকে না জানিয়ে ভোজ্যতেলের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা

দাবি বাণিজ্য উপদেষ্টার

আতিকুর রহমান নগরী

সরকারকে না জানিয়েই ব্যবসায়ীর নিজেদের সিদ্ধান্তে ভোজ্যতেলের দাম বাড়িয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

ব্যবসায়ীরা যেভাবে ভোজ্যতেলের দাম বাড়িয়েছেন, সেটার যৌক্তিকতা ও আইনগত ভিত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব বলেন বশিরউদ্দীন।

"উনারা যে দামে বাজারে (তেল) বিক্রি করছে, সেখান থেকে প্রায় ২০ টাকা কমে আমাদেরকেই তেল দিয়েছে। সুতরাং বাজারে ২০ টাকা বেশি দামে তেল দেওয়ার যৌক্তিক কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। গতকালই তো কিনেছি উনাদের কাছ থেকে...তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে? বলেন বশিরউদ্দীন।

বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

ব্যবসায়ীরা এত ক্ষমতাধর হয়ে গেল কীভাবে যে সরকারকে পাশ কাটিয়ে তারা তেলের দাম বাড়িয়ে দিয়েছেন–– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, একটু ব্যবসায়ীদের প্রশ্ন করেন। আমাদের পদক্ষেপগুলো তো নেবো। আমরা আলোচনায় বসছি। এটা তো আর মার্কেটে যেয়ে তলোয়ার নিয়ে যুদ্ধ করার জিনিস না।

যে দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ

বড় মূলধনি ও অবকাঠামো কোম্পানিকে পুঁজিবাজারে আনতে শর্ত শিথিল

তাঁবু-আউটডোর পণ্যে রপ্তানির নতুন সম্ভাবনা বাংলাদেশের

আওয়ামী সংগঠনগুলোর উসকানিতে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছে

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিকে অপসারণ

সাবসিডিয়ারির ব্যবসা চালুর অনুমতি, ৮ প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিল বিএসইসি

সিএসইর কমোডিটি মার্কেট: নিবন্ধন সনদের নীতিগত অনুমোদন পেল ৬ ব্রোকারেজ হাউস

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে: বাণিজ্যমন্ত্রী

মঙ্গলবার থেকে ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

বন্ধ কারখানা চালুতে তহবিল, ঋণ বিতরণে গতি কম