হোম > বাণিজ্য

বিদেশে শিক্ষার্থীদের কোর্স ফি পাঠানো সহজ হলো

অর্থনৈতিক রিপোর্টার

বিদেশে শিক্ষার্থীদের পেশাগত সার্টিফিকেট কোর্সের ফি পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোর্স ফি পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগবে না। এর আগে শিক্ষার্থীদেরকে এ জাতীয় কোর্সের ফি পাঠাতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হতো। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, পেশাগত দক্ষতা উন্নয়নের সুবিধার্থে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেমিট্যান্স পাঠানোর জন্য ব্যাংকগুলোকে সাধারণ অনুমোদন দেওয়া হয়েছে। তবে রেমিট্যান্স কার্যকর করার সময় ব্যাংকগুলোকে কয়েকটি বিষয় যাচাই করতে হবে তা হলো- শিক্ষার্থীর ঘোষণাপত্র, ডিমান্ড নোট/চালান/পরীক্ষার ফি নোটিশ।

এর আগে ও লেভেল বা এ লেভেল, টোফেল, এসএটিসহ স্বীকৃত আন্তর্জাতিক পরীক্ষার ফি দেশের অনুমোদিত পরীক্ষা কেন্দ্রগুলো টাকায় সংগ্রহ করতে পারবে বলে নির্দেশনা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে সংগ্রহ করা অর্থ বৈধপথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বিদেশে পাঠাতে পারবে। এর জন্য আর বাংলাদেশ ব্যাংকের আলাদা কোনো অনুমোদন নেওয়ার প্রয়োজন হবে না বলে সার্কুলারে জানানো হয়।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার