হোম > বাণিজ্য

উৎপাদন বন্ধই থাকছে সাফকো স্পিনিং মিলসের

অর্থনৈতিক রিপোর্টার

উৎপাদন বন্ধই থাকছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সাফকো স্পিনিং মিলসের। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী আরো দুই মাসের জন্য উৎপাদন বন্ধ থাকবে বলে জানিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। এ হিসাবে আগামী জুন মাসের আগে কোম্পানিটি উৎপাদনে যাচ্ছে না। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অবশ্য গত বছরের ফেব্রুয়ারি থেকেই উৎপাদন বন্ধ রয়েছে সাফকোর। এরপর দফায় দফায় উৎপাদন বন্ধের মেয়াদ ২ মাস করে বাড়িয়ে গত বছরের ১ জুলাই থেকে কারখানা চালু ও ৭ জুলাই থেকে উৎপাদন শুরুর ঘোষণা দেয় কোম্পানিটি। কোম্পানিটির উৎপাদন শুরুর এ ঘোষণার পর গত ৩ ফেব্রুয়ারি ডিএসইর একটি প্রতিনিধি দল সাফকো স্পিনিং মিলস পরিদর্শনে যায়। কিন্তু পরিদর্শন দলটি কোম্পানির কারখানা ও উৎপাদন চালুর সত্যতা খুঁজে পায়নি। ডিএসইর পরিদর্শন ও সাফকোর উৎপাদন বন্ধের বিষয়টি ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এরপর কোম্পানির পক্ষ থেকে উৎপাদন বন্ধ থাকার বিষয়টি জানিয়ে আরো দুই মাসের জন্য উৎপাদন বন্ধ থাকবে বলে জানানো হয়। অবশেষে দুই মাস অতিবিাহিত হওয়ার পর আবারো কোম্পানির পক্ষ থেকে আরো দুই মাসের জন্য উৎপাদন বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। ফলে এ কোম্পানিটির উৎপাদন শুরু নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সাফকো ২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ২০২৪ সালের নীরিক্ষা প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি লোকসানের পরিমাণ ১২ টাকা ৯৭ পয়সা। এবং পরিচালন লোকসানের পরিমাণ ৩৮ কোটি ৮৯ লাখ টাকা।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার