হোম > বাণিজ্য

নির্বাচন পর্যন্ত ব্যাংক কর্মকর্তাদের বিদেশযাত্রায় বিধিনিষেধ

অর্থনৈতিক রিপোর্টার

ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত ব্যাংক কর্মকর্তাদের একান্ত প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ বুধবার জারি করা এক সার্কুলারে দেশের সব ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের কাছে এই নির্দেশনা পাঠানো হয়।

সার্কুলারে বলা হয়, নির্বাচনকালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের জরুরি প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ না করার নির্দেশনা দেওয়া হলো। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এই সিদ্ধান্ত জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

অননুমোদিত ৩১ ঋণ অ্যাপ নিয়ে সতর্ক করল বিএফআইইউ

প্রণোদনা প্যাকেজে ৪১ হাজার কোটি টাকা দেবে ১৭ ব্যাংক

খেলাপি ঋণ আদায়ে একীভূত ৫ ব্যাংকের ১০ হাজার মামলা

রেমিট্যান্স-রিজার্ভে স্বস্তি ফিরলেও অর্থনীতির সংকট কাটেনি

দুই লাখ ৮৪ হাজার কোটি টাকার ঋণ পরিশোধের চাপে সরকার

টেকসই জ্বালানি নিরাপত্তার মহাপরিকল্পনা করেছে সরকার

স্বর্ণ চোরাচালানের নিরাপদ করিডর, হোতারা অধরা

একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা সেপ্টেম্বর থেকে প্রয়োজনীয় টাকা তুলতে পারবেন

আবারও বাড়ল স্বর্ণের দাম

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি