হোম > বাণিজ্য

আওয়ামী লীগ আমলের বিএফআইইউ উপ-প্রধানকে এবার প্রধানের দায়িত্ব

অর্থনৈতিক রিপোর্টার

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) উপ-প্রধান ও কেন্দ্রীয় ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এ এফ এম শাহীনুল ইসলামকে সংস্থাটির প্রধান করা হয়েছে। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এ এফ এম শাহীনুল ইসলামকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠন থেকে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে ডেপুটি গভর্নর পদ মর্যাদায় বিএফআইইউর প্রধান হিসেবে নিয়োগ করা হলো। যোগদানের তারিখ থেকে তার মেয়াদ হবে ২ বছর।

এ এফ এম শাহীনুল ইসলাম পতিত আওয়ামী লীগ সরকারের মেয়াদে বিএফআইইউয়ের নির্বাহী পরিচালক পদে ছিলেন। এরপর নিয়মিত অবসরে যান। ওই সময়ে বিএফআইইউয়ের প্রধান পদে থাকা মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মাসুদ বিশ্বাস কর্মকর্তাদের চাপে পদত্যাগ করেন। এখন তার সময়ে উপ-প্রধান পদে থাকা ব্যক্তিকে সংস্থাটির প্রধান পদে নিয়োগ দিল অন্তর্বর্তী সরকার।

দেশের সব ব্যাংকের জন্য জরুরি নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকের খেলাপি কমলেও বেড়েছে জনতার

সবজির দাম কমলেও বেড়েছে মুরগি ও আমদানি মসলার দাম

ব্যাংক স্থাপনার ভাড়ার সর্বোচ্চ হার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

পদত্যাগ করলেন গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহ

তরুণ উদ্যোক্তা তৈরিতে একসঙ্গে কাজ করবে এসএমই ফাউন্ডেশন ও সেভ দ্য চিলড্রেন

‘অ্যাসাইকুডা সিস্টেম’র তথ্য ব্যবহার বাধ্যতামূলক করল এনবিআর

পাঁচ ব্যাংকের আমানতকারীদের বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান

অর্থনীতিতে গভীর সংকট তৈরির শঙ্কা বিশেষজ্ঞদের

বিউএফটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল