হোম > বাণিজ্য

রেমিট্যান্স বাড়ানোর উপায় বাতলে দিলেন গভর্নর

আতিকুর রহমান নগরী

রেমিট্যান্স পাঠানোর খরচ কমানো ও বিনিয়োগ বাড়াতে সৌদি আরবের সঙ্গে আর্থিক খাতে যৌথ উদ্যোগের ওপর জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, সৌদি আরবের আর্থিক প্রতিষ্ঠান ও বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক একসঙ্গে কাজ করলে রেমিট্যান্স পাঠানোর ব্যয় অনেকটাই কমানো সম্ভব হবে।

মঙ্গলবার রাজধানীর হোটেল শেরাটনের বলরুমে সৌদি সৌদি আরব-বাংলাদেশ বিজনেস সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

গভর্নর বলেন, ইসলামি দেশগুলোর মধ্যে আন্ত:দেশীয় বিনিয়োগ এখন সময়ের দাবি। বিশেষ করে সৌদি আরব বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দেশটি প্রবাসী আয়ের সবচেয়ে বড় উৎস। বর্তমানে প্রবাসীরা রেমিট্যান্স পাঠাতে ৬ থেকে ১০ শতাংশ পর্যন্ত খরচ দিচ্ছেন— এটি তাদের জন্য বড় চাপ। যৌথ উদ্যোগ নিলে এই ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি ইতোমধ্যে অর্ধ ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে। আমরা ট্রিলিয়ন ডলারের পথে অগ্রসর হচ্ছি। বৈশ্বিক অনিশ্চয়তা সত্ত্বেও আমাদের প্রবৃদ্ধি কখনোই নেতিবাচক হয়নি। সৌদি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানাই।

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা

চার দফায় ভরিতে ৯৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম

দুই রপ্তানিকারকের চালানে গরমিল, রাজস্ব ফাঁকির পরিমাণ দেড় কোটি টাকা

ব্যাংকিং খাতে গ্রাহক সুরক্ষায় কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩ হাজার কোটি টাকার সুকুক ছাড়বে বাংলাদেশ ব্যাংক