হোম > বাণিজ্য

ফারইস্টের সাবেক সিইও হেমায়েত উল্লাহ গ্রেপ্তার

আতিকুর রহমান নগরী

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা হেমায়েত উল্লাহকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ ডিবি। গত মঙ্গলবার বিকেলে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

সূত্র জানায়, হেমায়েত উল্যা ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীতে চাকরি করার সময় কোম্পানির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও সাবেক পরিচালক এম এ খালেকের সঙ্গে যোগসাজশে দুর্নীতির মাধ্যমে বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করেন।

এ ঘটনায় ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় ৮১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে একটি মামলা করেন। 

বিজ্ঞাপন

মামলাটি বর্তমানে ডিএমপির ডিবি তদন্ত করছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর ১৯ নভেম্বর হেমায়েত উল্যাকে সিএমএম কোর্টে হাজির করা হলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে মো. হেমায়েত উল্যা দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে বলেও ডিবি সূত্র নিশ্চিত করেছে।  

৮১৬ কোটি টাকা আত্মসাতে শাহবাগ থানার মামলায় হেমায়েত উল্লাহ এজাহারভুক্ত আসামি। ওই মামলায় ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর তিনি আরও একবার গ্রেপ্তার হন।  

ফারইস্ট ইসলামী লাইফের ওপর করা এক বিশেষ নিরীক্ষা প্রতিবেদনে উঠে আসে, কোম্পানিটি থেকে দুই হাজার ৩৬৭ কোটি টাকা আত্মসাৎ হয়েছে। এর বাইরে অনিয়ম হয়েছে ৪৩২ কোটি টাকার।

কোম্পানিটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, এমএ খালেক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. হেমায়েত উল্লাহ এবং কোম্পানির কিছু শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এ অর্থ আত্মসাতের ঘটনা ঘটান।

জ্বালানি আমদানির দায় মেটানোর চাপে বাড়ল ডলারের দাম

ইউসিবিতে একক ব্যক্তি বা পরিবারের শেয়ার ধারণে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়

পোশাকশিল্পের টেকসই রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ‘ইমপ্যাক্ট জোন’

জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগে বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

অবকাঠামোয় অর্থায়নে বিকল্প উৎস যমুনা সেতু

অর্থবছরের প্রথম তিন মাস বৈদেশিক সহায়তার দ্বিগুণ অর্থ ঋণ পরিশোধে ব্যয়

রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বেড়েছে, সরবরাহ স্বাভাবিক থাকার আশা

রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বেড়েছে, সরবরাহ স্বাভাবিক থাকার আশা

আয়কর রিটার্ন না দিলে যে ৫ বিপদে পড়তে পারেন

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন