হোম > বাণিজ্য

তিন মাসে বিদেশি ঋণ বেড়েছে এক বিলিয়ন ডলার

অর্থনৈতিক রিপোর্টার

চলতি বছরের প্রথম তিন মাসে বিদেশি ঋণ বেড়েছে। এই তিন মাসে এক বিলিয়ন ডলার বেড়ে মার্চ শেষে দেশের বিদেশি ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১০৪ দশমিক ৭৬ বিলিয়ন বা ১০ হাজার ৪৭৬ কোটি ডলার। গত ডিসেম্বরে বিদেশি ঋণের স্থিতি ছিল ১০৩ দশমিক ৭৩ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিদেশি ঋণ বেশ কিছুদিন ধরেই এ রকম অবস্থায় রয়েছে। গত বছরের সেপ্টেম্বরে প্রথমবারের মতো বিদেশি ঋণ ১০৪ দশমিক ৪৪ বিলিয়ন ডলার ছাড়ায়। একই বছরের জুন শেষে ছিল ১০৩ দশমিক ৪১ বিলিয়ন ডলার। বিদেশি ঋণ প্রথমবারের মতো ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলারের ঘর ছাড়িয়েছিল ২০২৩ সালের ডিসেম্বরে। বিগত সরকারের সময়ে নেওয়া ঋণের বড় অংশই ছিল উচ্চ সুদের বাণিজ্যিক ঋণ। বর্তমান সরকার বাণিজ্যিক ঋণ কমিয়ে আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ নিচ্ছে বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মার্চ পর্যন্ত বিদেশি ঋণের মধ্যে সরকারি খাতে রয়েছে ৮ হাজার ৪৮৯ কোটি ডলার। গত ডিসেম্বর শেষে যা ৮ হাজার ৪৩১ কোটি ডলার ছিল। গত বছরের জুনে ছিল ৮ হাজার ২৮১ কোটি ডলার। এ ছাড়া বেসরকারি খাতে গত মার্চ শেষে বিদেশি ঋণের স্থিতি দাঁড়িয়েছে এক হাজার ৯৮৭ কোটি ডলারে। গত ডিসেম্বরে যা এক হাজার ৯৪২ কোটি ডলার ছিল। গত বছরের জুন শেষে ছিল ২০ হাজার ৬০ কোটি ডলার।

দেশের সব ব্যাংকের জন্য জরুরি নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকের খেলাপি কমলেও বেড়েছে জনতার

সবজির দাম কমলেও বেড়েছে মুরগি ও আমদানি মসলার দাম

ব্যাংক স্থাপনার ভাড়ার সর্বোচ্চ হার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

পদত্যাগ করলেন গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহ

তরুণ উদ্যোক্তা তৈরিতে একসঙ্গে কাজ করবে এসএমই ফাউন্ডেশন ও সেভ দ্য চিলড্রেন

‘অ্যাসাইকুডা সিস্টেম’র তথ্য ব্যবহার বাধ্যতামূলক করল এনবিআর

পাঁচ ব্যাংকের আমানতকারীদের বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান

অর্থনীতিতে গভীর সংকট তৈরির শঙ্কা বিশেষজ্ঞদের

বিউএফটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল