হোম > বাণিজ্য

মীর আখতারের অগ্রাধিকার শেয়ার ইস্যুর আবেদন বাতিল

অর্থনৈতিক রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত মীর আখতার হোসাইন লিমিটেডের অগ্রাধিকার (প্রেফারেন্স) শেয়ার ইস্যুর আবেদন বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রকৌশল খাতের এ কোম্পানিটি ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদনে বিএসইসিতে আবেদন করেছিল। কিন্তু তাদের সে আবেদন নাকচ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। গত বছরের ডিসেম্বরে কোম্পানিটির পরিচালনা পর্ষদ কিউমুলেটিভ, নন-পার্টিসিপেটিভ, ফুললি রিডেম্বল প্রেফারেন্স শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নেয়।

২০২১ সালে মীর আখতার হোসাইন শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের দর প্রায় ০.৮০ শতাংশের পতন ঘটে এবং দিনশেষে শেয়ারের দর ২৫.২০ টাকায় গিয়ে দাঁড়ায়।

দেশের সব ব্যাংকের জন্য জরুরি নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকের খেলাপি কমলেও বেড়েছে জনতার

সবজির দাম কমলেও বেড়েছে মুরগি ও আমদানি মসলার দাম

ব্যাংক স্থাপনার ভাড়ার সর্বোচ্চ হার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

পদত্যাগ করলেন গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহ

তরুণ উদ্যোক্তা তৈরিতে একসঙ্গে কাজ করবে এসএমই ফাউন্ডেশন ও সেভ দ্য চিলড্রেন

‘অ্যাসাইকুডা সিস্টেম’র তথ্য ব্যবহার বাধ্যতামূলক করল এনবিআর

পাঁচ ব্যাংকের আমানতকারীদের বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান

অর্থনীতিতে গভীর সংকট তৈরির শঙ্কা বিশেষজ্ঞদের

বিউএফটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল