হোম > বাণিজ্য

তিন দিন ধরে সঞ্চয়পত্রের সেবা বন্ধ, ভোগান্তিতে গ্রাহক

আমার দেশ অনলাইন

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সার্ভার ডাউন থাকায় তিন দিন ধরে বন্ধ রয়েছে সঞ্চয়পত্রের সেবা কার্যক্রম। ফলে নতুন করে সঞ্চয়পত্র কেনা ও বিভিন্ন স্কিমের মুনাফার অর্থ তুলতে পারছেন না গ্রাহকরা। একই সঙ্গে আয়কর রিটার্ন জমার জন্য প্রয়োজনীয় উৎসে কর কর্তনের প্রত্যয়নপত্রও দিতে পারছে না। এতে রিটার্ন জমা দিতে গিয়ে বিপাকে পড়েছেন করদাতারা। এমনকি ই-রিটার্নে তথ্য পূরণ করে সাবমিটের অপেক্ষায় থাকা আবেদনও আটকে গেছে। সব মিলিয়ে সার্ভার বিপর্যয়ে ভোগান্তিতে পড়েছেন সঞ্চয়পত্রের গ্রাহকরা।

আব্দুল আউয়াল খান নামের একজন গ্রাহক বলেন, সঞ্চয়পত্রের মাসিক মুনাফার অর্থ দিয়ে তার সংসার চলে। কিন্তু গত কয়েক দিন ধরে সেই টাকা তুলতে পারছেন না। ব্যাংকে খোঁজ নিয়ে জানতে পেরেছেন, সার্ভার ডাউন থাকায় এ সমস্যা তৈরি হয়েছে। তিনি বলেন, এত গুরুত্বপূর্ণ একটি সেবা বন্ধ থাকলেও এ বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

বৃহস্পতিবার সঞ্চয় অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ মিজানুর রহমান আমার দেশকে বলেন, গত তিন দিন ধরে সার্ভার ডাউন রয়েছে। সমস্যা সমাধানে কাজ চলছে। বৃহস্পতিবার রাতের মধ্যেই সেবা চালু হয়ে যাবে বলে আশা করছি। রাতে চালু হলেও আগামী রোববার ছাড়া গ্রাহক লেনদেন করতে পারবেন না। রোববার ৯টা থেকে লেনদেন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে খোঁজ নিয়ে জানা যায়, গত মঙ্গলবার থেকে সার্ভারে সমস্যা দেখা দিয়েছে। এরপর থেকেই সঞ্চয়পত্রের সব ধরনের বিক্রি বন্ধ রয়েছে। সঞ্চয়পত্র কিনতে এসে অনেক গ্রাহককে ফিরে যেতে হচ্ছে। একইভাবে যাদের মুনাফা উত্তোলনের সময় হয়েছে, তারাও প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না।

সঞ্চয়পত্রের মুনাফার ওপর নির্ভরশীল অবসরপ্রাপ্ত ব্যক্তি ও নির্দিষ্ট আয়ের অনেক মানুষের দৈনন্দিন ব্যয় নির্বাহে এ অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে দীর্ঘ সময় সেবা বন্ধ থাকায় তাদের ভোগান্তি আরও বেড়েছে।

ডিসেম্বরে আসছে নতুন আইপিও, কাটছে দীর্ঘদিনের খরা

২২ ব্যাংকের মূলধন ঘাটতি তিন লাখ কোটি টাকা

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম

চট্টগ্রাম ইপিজেডে চীনা-সিঙ্গাপুরি প্রতিষ্ঠানের ৬০ লাখ ডলার বিনিয়োগ

৩ মাসে সঞ্চয়পত্রের নিট বিক্রি বেড়েছে ৪৮৯ কোটি টাকা

পোশাকশ্রমিকদের মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার মধ্যে করার প্রস্তাব সিপিডির

স্বার্থের সংঘাত: নিষেধাজ্ঞা উপেক্ষা করে শেয়ার ব্যবসা

বিশ্ববাজারে কমছে বাংলাদেশি পোশাকের দাম

নয়াবাজারে ‘মেড ইন থাইল্যান্ড’ লেখা নকল ‘ডাবল এ’ কাগজ জব্দ

বাংলাদেশের ১২ খাতের পণ্যে আন্তর্জাতিক ক্রেতাদের আগ্রহ