হোম > বাণিজ্য

কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ

অর্থনৈতিক রিপোর্টার

২০২৫-২৬ অর্থবছরে কৃষি খাতে ৩৯ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। গত ২০২৪-২৫ অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে যা ২ দশমিক ৬৩ শতাংশ বেশি। গত অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ৩৮ হাজার কোটি টাকা।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে ২০২৫-২৬ অর্থবছরের কৃষিঋণ সম্পর্কিত নীতিমালা ঘোষণা করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। এ সময় বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক এতথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অর্থবছর রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলো ১৩ হাজার ৮৮০ কোটি টাকা বিতরণের লক্ষ্যমাত্রা দেয়া হয়। বেসরকারি ও বিদেশি ব্যাংকের জন্য ২৫ হাজার ১২০ কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অর্থনীতি নতুন পদ্ধতিতে শুরু করেছি: অর্থমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

সিএসইর কমোডিটি মার্কেট চালুর জট খুলছে

ক্রেতাশূন্য মার্কেটে দোকানিদের হাহাকার

সবজিতে স্বস্তি মিললেও মাছ-মুরগি-ডিমে অস্বস্তি

জেনেভায় বাংলাদেশের বিনিয়োগ উদ্যোগের প্রশংসা

চামড়া শিল্পে বড় সংস্কার পরিকল্পনা সরকারের

হাইটেক পার্কের প্রতিষ্ঠানের বিদেশি অর্থ পরিশোধে ছাড়

জামানত ছাড়া তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

আইডিআরএর উদ্যোগে ১৪.৫১ কোটি টাকার দাবি পরিশোধ