হোম > বাণিজ্য

‘৫ তলা বাড়ির মালিক-সরকারি কর্মকর্তার পরিবারেও ছিল টিসিবির কার্ড’

স্টাফ রিপোর্টার

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, টিসিবির কার্ড বিতরণ ও ডিলারশিপের ক্ষেত্রে ব্যাপক দুর্বৃত্তায়নের ফলে বিগত সময়ে টিসিবির ভর্তুকি পণ্য সঠিক লোকের কাছে পৌঁছায়নি। ৫ তলা বাড়ির মালিক ও সরকারি কর্মকর্তা পরিবারেও কার্ড ছিল। আমরা এসব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে টিসিবিকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে চাই।

বুধবার রাজধানীর আর্মি গলফ ক্লাবে ‘ট্রেড উইথ টিসিবি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষ দুর্বৃত্তায়নের অবসান চায়। ফলে ৪০ লাখ উপকারভোগীর সংখ্যা কমিয়ে আনা হয়েছে; ৫ তালা বাড়ি আছে তারাও টিসিবির কার্ড নিয়ে বসে আছে। সরকারি কর্মকর্তা পরিবারে ৩টি কার্ড রয়েছে; এসব অযৌক্তিক। আমরা ১ কোটি পরিবারকে সঠিকভাবে যাচাই-বাছাই করে তাদের হাতে পণ্য পৌঁছে দেব। জুন মাসের মধ্যে তা বাস্তবায়ন করা হবে।

সরকার প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, সরকার সিন্ডিকেটকে সাপোর্ট করে না। সার্বিক বাজার ব্যবস্থা দুর্বৃত্তায়ন থেকে বের হয়ে বাজারে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হয়েছে। টিসিবি ব্যবসায়ীদের অংশ বাড়াতে চায়, আজকের অনুষ্ঠান সে ধরনেরই একটা প্রচেষ্টা।

গত ৫ আগস্টের আগে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশে (টিসিবি) ব্যাপক অনিয়ম ও দুর্নীতি ছিল উল্লেখ করে শেখ বশিরউদ্দীন বলেন, টিসিবির জন্য বরাদ্দকৃত ১২ থেকে ১৪ হাজার কোটি টাকার বরাদ্দ এর মধ্যে ৫ থেকে ৬ হাজার কোটি টাকার ভর্তুকির যথাযথভাবে ব্যবহার করতে চাই। টিসিবি যদি সরাসরি বেশি পণ্য আমদানি করে তাহলে নিত্যপণ্যের দর অনেক বেড়ে যাবে, কারণ ভর্তুকি অনেক বেড়ে যাবে। এ জন্য শিল্পকে কাজে লাগিয়েই আমাদের খাদ্য আমদানি করতে হয়।

সভায় টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেন, নতুন নীতিমালা অনুযায়ী টিসিবির পণ্য বিক্রির জন্য নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে। এর জন্য নতুন আবেদনকারী ও পুরাতন ডিলারদের জেলা প্রশাসকের (ডিসি) অফিস থেকে ক্লিয়ারেন্স নিতে হবে। ১ জুলাই থেকে নতুন ডিলারের মাধ্যমে আবার কাজ শুরু করবে টিসিবি।

তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সরাসরি টিসিবি আমদানি করবে জানিয়ে তিনি আরও বলেন, এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে টিসিবি। এক পরিবারে একাধিক কার্ড থাকায় অটোমেটিকভাবে অনেকে বাদ পড়েছে। তবে, ফ্যামিলি কার্ডধারী অনেকের পরিচয় নিয়ে জটিলতা আছে; সেসব জুনের মধ্যে নিরসনে কাজ করছে টিসিবি। এছাড়াও সাবানসহ আরো ৫ থেকে ৭টি পণ্য টিসিবি ভোক্তাদের কাছে বিক্রির চিন্তাভাবনা করছে বলে জানান তিনি।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করছে টিসিবি, লাভের জন্য নয়। এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে টিসিবি একা নয়, তার জন্য সবাইকে সঙ্গে থাকতে হবে। সিন্ডিকেটসহ সবকিছুর মধ্যেই টিসিবি তার লক্ষ্যে পৌঁছে যাবে, আটকানো যাবে না।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিসিবির পরিচালক এসএম শাহীন পারভেজ, আবেদ আলী, যুগ্ম পরিচালক আল- আমীন হাওলাদার প্রমুখ।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার