হোম > বাণিজ্য

বিদেশে ভাষা শিক্ষা কোর্সের খরচ পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগবে না

অর্থনৈতিক রিপোর্টার

ভাষা শিক্ষা কোর্সে ভর্তি ও পড়াশোনার জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিয়ে বিদেশে ডলার পাঠাতে হতো। তবে এখন থেকে আর অনুমতি লাগবে না। ব্যাংকগুলো ভাষা শিক্ষা কোর্সে ভর্তি ও পড়াশোনার এ অর্থ পাঠাতে পারবে। এ নিয়ে বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার একটি প্রজ্ঞাপন জারি করেছে।

খাত সংশ্লিষ্টরা মনে করেন, ভাষা শিক্ষা কোর্স বিদেশে চাকরি পাওয়ার জন্য সহজ পন্থা হিসেবে কাজ করে। বিশেষ করে জাপানে ভাষা শিক্ষা কোর্স সার্টিফিকেট থাকলে চাকরি পেতে সুবিধা হয়। এই প্রক্রিয়ায় রিক্রুটিং এজেন্সির সংশ্লিষ্টতা থাকার প্রয়োজন হয় না। তারা বলেন, নতুন এই নীতির ফলে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাচেলর, পোস্ট গ্র্যাজুয়েট, কিংবা ব্যাচেলর ডিগ্রির পূর্বশর্ত হিসেবে ভাষা শিক্ষা কোর্স এবং পেশাগত ডিপ্লোমা/সার্টিফিকেট কোর্সে ভর্তির জন্য বৈদেশিক মুদ্রা ছাড় করার জন্য ব্যাংকগুলো অনুমোদন দেওয়া হলো। এখন থেকে শিক্ষার্থীরা ভাষা শিক্ষা কোর্সে ভর্তি ফি ব্যাংকের মাধ্যমে পাঠাতে পারবে।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার