হোম > বাণিজ্য

বাংলাদেশ ব্যাংকের চাপে রাতেই ভার্চুয়ালি ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ব্যাংকের চাপে রাতেই ভার্চুয়ালি ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম। যার পদত্যাগ চেয়ে দিনভর ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আন্দোলন করেছে ব্যাংকটির গ্রাহকরা।

জানা গেছে, সোমবার রাত ৯টায় পর্ষদের পাঁচ সদস্য নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪০ মিনিট ধরে সভাটি চলে। সভায় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত হয়। নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত এমডির দায়িত্বপালন করবেন আলতাফ হোসাইন।

এ বিষয়ে জানতে ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ও স্বতন্ত্র পরিচালক খুরশিদ ওয়াহবকে একাধিকবার ফোন করা হলেও তারা রিসিভ করেননি।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান আমার দেশকে বলেন, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খোরশেদ আলমের সভাপতিত্বে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পর্ষদের পাঁচজন সদস্য ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন।

সভায় সম্প্রতি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের জমা দেওয়া পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে বর্তমান ভারপ্রাপ্ত এমডি মো. আলতাফ হোসাইনকে দায়িত্বে বহাল রেখে ব্যাংকের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের চাপে রাতেই অনলাইন সভার আয়োজন করা হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কোনো চাপ কেন্দ্রীয় ব্যাংক থেকে দেওয়া হয়নি। তারা কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিয়ে অনলাইন সভা আয়োজন করেছে।

ব্যাংকিং সময়ের বাহিরে রাতে সভায় আয়োজন করা যায় কি-না এমন প্রশ্নে তিনি বলেন, সশরীরে হলে ব্যাংকিং সময়ের মধ্যে সভা আয়োজন করতে হতো। যেহেতু অনলাইনে হয়েছে তাতে কোনো সমস্যা নেই।

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের যোগদানের উদ্দেশ্য পরিচালনা পর্ষদের সভা ডেকেছিল ব্যাংকটি। তবে গ্রাহকদের আন্দোলনের কারণে সশরীরে সেই সভাটি অনুষ্ঠিত হতে পারেনি।

জানা গেছে, নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে আজ সোমবার সকাল থেকে রাজধানীর দিলকুশা এলাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ব্যাংকটির গ্রাহকেরা। সকালে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে মানববন্ধন কর্মসূচি ছত্রভঙ্গ করে দেয়। আজ ব্যাংকটির নতুন চেয়ারম্যানের নেতৃত্বে পর্ষদ সভা অনুষ্ঠানের কথা ছিল।

জানা যায়, ঈদের আগের শেষ কর্মদিবস ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা স্বতন্ত্র পরিচালক ছিলেন। একই দিন রাত নয়টায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক।

২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর খুরশীদ আলম পদত্যাগে বাধ্য হন। তার নিয়োগের পর থেকে ইসলামী ব্যাংকের সঙ্গে জড়িত রাজনৈতিক একটি পক্ষ এই নিয়োগের বিরোধিতা শুরু করে নানা ব্যানারে। এমনকি এই নিয়োগের বিরুদ্ধে ঈদের ছুটির মধ্যেও দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করা হয় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে। সেই ধারাবাহিকতায় আজ ঢাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়।

রেমিট্যান্স-রিজার্ভে স্বস্তি ফিরলেও অর্থনীতির সংকট কাটেনি

দুই লাখ ৮৪ হাজার কোটি টাকার ঋণ পরিশোধের চাপে সরকার

টেকসই জ্বালানি নিরাপত্তার মহাপরিকল্পনা করেছে সরকার

স্বর্ণ চোরাচালানের নিরাপদ করিডর, হোতারা অধরা

একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা সেপ্টেম্বর থেকে প্রয়োজনীয় টাকা তুলতে পারবেন

আবারও বাড়ল স্বর্ণের দাম

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের সুখবর দিল কেন্দ্রীয় ব্যাংক

কাগজে-কলমে নয়, বাস্তবেই খেলাপি ঋণ আদায়ের নির্দেশ সরকারের

বেশি দরে ডলার বিক্রি করতে চায় মানিচেঞ্জারগুলো