হোম > বাণিজ্য

বৈদেশিক মুদ্রায় অ্যাকাউন্ট খুলতে পারবেন প্রবাসীরা

অর্থনৈতিক রিপোর্টার

এখন থেকে ব্যবহারযোগ্য সব বৈদেশিক মুদ্রায় অ্যাকাউন্ট খুলতে পারবেন অনিবাসী বাংলাদেশিরা। সেসঙ্গে অসিবাসীদের নামে খোলা বৈদেশিক অ্যাকাউন্টে জমা অর্থে প্রদত্ত সুদের হারও বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। ফলে এখন থেকে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সুদের হার নির্ধারিত হবে।

রোববার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, এতদিন শুধু অনুমোদিত ৪টি বৈদেশিক মুদ্রায় অনিবাসীদের অ্যাকাউন্ট খোলার সুযোগ ছিল। এগুলো হলো- ডলার, পাউন্ড, ইউরো ও ইয়েন। এখন অনুমোদিত মুদ্রার পাশাপাশি ব্যবহারযোগ্য সকল বৈদেশিক মুদ্রায় অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই সুযোগ দেওয়ার ফলে দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়বে বলে আশা করছেন তারা।

সার্কুলারে বলা হয়, অনাবাসী বাংলাদেশিরা অনুমোদিত বিদেশি মুদ্রার পাশাপাশি ব্যবহারযোগ্য বিদেশি মুদ্রায় প্রাইভেট ফরেন কারেন্সি (পিএফসি) অ্যাকাউন্ট এবং নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (এনএফসিডি) অ্যাকাউন্ট খুলতে পারবেন। পিএফসি এবং এনএফসিডি অ্যাকাউন্টের বিপরীতে সুদের নির্ধারিত হারও প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এখন থেকে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সুদের হার নির্ধারণ করতে পারবে ব্যাংকগুলো।

বাংলাদেশে প্রথম ২৪ ক্যারেট সোনাযুক্ত বিউটি সোপ আনলো লিলি

যুদ্ধ দীর্ঘায়িত হলে কমতে পারে রেমিট্যান্স প্রবাহ

তিন মাসে সৌদি আরব থেকে সর্বোচ্চ রেমিট্যান্স

ইরান যুদ্ধে সংকটে দেশের রপ্তানি বাণিজ্য

ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে জানুয়ারিতে

গত এক দশকে বাংলাদেশে অর্ধেক তরুণ চাকরি পাননি

ব্যাংক ও এমএফএসে ক্যাশলেস ইউনিট গঠনের নির্দেশ

বেতন ও বোনাস নিয়ে দ্বিমুখী তথ্য শ্রমিক-মালিকপক্ষের

ব্যবসা-বাণিজ্য খাতে খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি

ইসলামী ব্যাংকের বোর্ড থেকে স্বতন্ত্র পরিচালক আব্দুল জলিলকে প্রত্যাহার