হোম > বাণিজ্য

২ হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

স্টাফ রিপোর্টার

ব্যাংকের নগদ লভ্যাংশ দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। যেসব ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ দুই হাজার কোটি টাকার কম, সেসব ব্যাংক ২০২৬ সাল থেকে কোনো ধরনের নগদ লভ্যাংশ ঘোষণা করতে পারবে না।

শনিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় ব্যাংকগুলোর মূলধনভিত্তি আরও সুদৃঢ় করতে নতুন এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, যেসব ব্যাংক বিদ্যমান সব নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে নগদ লভ্যাংশ প্রদানে সক্ষম হবে, তারা ঘোষিত মোট লভ্যাংশের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত নগদ লভ্যাংশ হিসেবে বিতরণ করতে পারবে। বাকি অংশ স্টক লভ্যাংশ হিসেবে দিতে হবে।

নতুন নির্দেশনা ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছর এবং পরবর্তী বছরগুলোর লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে কার্যকর হবে। তবে ২০২৫ সালের ১৩ মার্চ জারি করা এবং এ সংক্রান্ত অন্যান্য সার্কুলারের বাকি নির্দেশনাগুলো আগের মতোই কার্যকর থাকবে।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, ব্যাংকগুলোর পরিশোধিত মূলধন বৃদ্ধি করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে ব্যাংকগুলো লভ্যাংশ থেকে ক্যাপিটাল বৃদ্ধি করে।

আরো কমলো স্বর্ণ ও রৌপ্যের দাম

ইলেকট্রিক ও রিকন্ডিশন গাড়ির মধ্যে বৈষম্য তৈরি হয়েছে

‘ব্লু-চিপস’ থেকে ‘জাংক’ ক্যাটাগরিতে সিঙ্গার

ভোজ্যতেলের ৯০ শতাংশই আমদানিনির্ভর

আর্থিক ও কাঠামোগত সংকটের মুখে রূপালী ব্যাংক

দ্বিতীয় দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে উঠল ৩২৭ কোটি টাকা

উৎপাদন-সেবায় ধীরগতি, আগস্টে কমল পিএমআই

সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার

রিজার্ভ বিনিয়োগে তিন বছরে সর্বোচ্চ আয় কেন্দ্রীয় ব্যাংকের

একীভূত ৫ ব্যাংকে আমানত তোলার চাপ কম, এক দিনে উত্তোলন ২৫০ কোটি টাকা