হোম > বাণিজ্য

নতুন ৫০০ টাকার নোটের নকশায় কী থাকছে

আতিকুর রহমান নগরী

বাজারে আসছে নতুন ৫০০ টাকার নোট। আগামী ৪ ডিসেম্বর বৃহস্পতিবার নতুন নকশার নোট বাজারে ছাড়া হবে। নতুন এ ৫০০ টাকার নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকে ছাড়া হবে। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন নোটে কী আছে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বাক্ষরিত ৫০০ টাকা মূল্যমান ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১৫২ মিমি x ৬৫ মিমি। নোটের সম্মুখভাগের বাঁ পাশে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি ও মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা, কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি।

অন্যদিকে নোটের পেছন ভাগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি মুদ্রিত আছে। নোটে জলছাপ হিসেবে ‘রয়েল বেঙ্গল টাইগার’–এর মুখ, এর নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপে ‘500’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ রয়েছে। নোটটিতে সবুজ রঙের আধিক্য রয়েছে।

নিরাপত্তা বৈশিষ্ট্য কী কী

নোটটিতে মোট ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। নোটের সম্মুখভাগের ডান দিকের কোনায় মুদ্রিত মূল্যমান ‘500’ রং পরিবর্তনশীল উন্নতমানের নিরাপত্তা কালি দ্বারা মুদ্রিত। এ ছাড়া নোটটি নাড়াচাড়া করলে এর রং সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হয় এবং মূল্যমানের ভেতরে কোনাকুনিভাবে মুদ্রিত ‘৫০০’ লেখাটি দৃশ্যমান হয়।

নোটটির সম্মুখভাগের বাঁ পাশে ৪ মিমি চওড়া লাল রং এবং উজ্জ্বল স্বর্ণালি বারের সমন্বয়ে প্যাঁচানো নিরাপত্তা সুতা রয়েছে।

নোটটি নাড়াচাড়া করলে লাল অংশ সবুজ রঙে পরিবর্তিত হবে, যাতে ‘৫০০ টাকা’ খচিত রয়েছে, যা আলোর বিপরীতে ধরলে দৃশ্যমান হবে এবং স্বর্ণালি বার অংশ একটি উজ্জ্বল রংধনুর রঙের বারে রূপান্তরিত হয়ে ওপর থেকে নিচে চলতে দেখা যাবে। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য নোটের সম্মুখভাগের ডান দিকে নিচে পাঁচটি ছোট বৃত্ত রয়েছে, যা হাতের স্পর্শে অসমতল অনুভূত হয়।

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

মূল্যস্ফীতি ১০.৯ শতাংশে উঠতে পারে, ক্রয়ক্ষমতা ও বিনিয়োগ নিয়ে নতুন উদ্বেগ

ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ, বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ

অপ্রচলিত বাজারে রপ্তানির ৫৭ শতাংশই পাঁচ দেশে

পাটে শুল্কের খড়্গ বসিয়ে ঢাকার কাছে ফলে ছাড় চায় ভারত

উনসত্তর থেকে ছাব্বিশ: অর্থনীতিতে নোবেল পেলেন যারা

উদ্ভাবনে জোর দিয়ে পোশাকশিল্পের নতুন যাত্রার উদ্যোগ

এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক

বেক্সিমকো গ্রুপের দুই প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা বাংলাদেশ ব্যাংকের

দেশে তিন মাসে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ